1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
বিতর্কিত ডিসি আমিরুল’ব বদলি, ৩ উপ-পুলিশ কমিশনারের নতুন পদায়ন-গাজীপুর সংবাদ  ছাতকের চাঁনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াত চরম দুর্ভোগ, দায়িত্ব পালনে অনিয়মের অভিযোগ-গাজীপুর সংবাদ  The psychology behind gambling How Casea casino shapes your mindset বাগেরহাটে সাংবাদিক ও সাবেক মহিলা নৌবাহিনী কর্মকর্তার ওপর বিএনপি নেতার অতর্কিত হামলা, আহত -৩-গাজীপুর সংবাদ  “ছাতকে আহত স্কুল ছাত্রী-কে উন্নত চিকিৎসার জন্য নগদ অর্থ প্রদান” ছাতক পৌরসভা কে একটি মডেল নগরীতে গড়ে তোলার আহব্বান জানান — এমপি মিলন-গাজীপুর সংবাদ  সীমান্তের কৃষকদের পাশে সরকার, রাণীশংকৈলে বিনামূল্যে বীজ ও সার বিতরণ-গাজীপুর সংবাদ  প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে সরকার সবসময় রয়েছে চেয়ারম্যান জুনাব আলী-গাজীপুর সংবাদ Understanding the psychology behind gambling addiction and its impact on decision-making Historie hazardních her Od starověkých civilizací po moderní kasino MyEmpire পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল করিম গ্রেপ্তার-গাজীপুর সংবাদ 

বিতর্কিত ডিসি আমিরুল’ব বদলি, ৩ উপ-পুলিশ কমিশনারের নতুন পদায়ন-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ১ টাইম ভিউ

মোহাম্মদ মাসুদ

সিএমপিতে বিতর্কিত ডিসি আমিরুলের বদলিসহ আবারও রদবদল, তিন উপ-পুলিশ কমিশনারের নতুন পদায়ন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)-তে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে তিন উপ-পুলিশ কমিশনার (ডিসি)-এর দায়িত্বে রদবদল আনা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী স্বাক্ষরিত অফিস আদেশ নং-১১২/২০২৬ এর মাধ্যমে এ বদলি ও পদায়নের নির্দেশ জারি করা হয়।

আদেশ অনুযায়ী, সিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি-উত্তর) উপ-পুলিশ কমিশনার মো. হাবিবুর রহমান প্রাং, যিনি সম্প্রতি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি লাভ করেছেন, তাকে উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) হিসেবে পদায়ন করা হয়েছে। দীর্ঘদিন গোয়েন্দা বিভাগে দায়িত্ব পালনকালে তিনি একাধিক গুরুত্বপূর্ণ অপরাধ দমন, চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন এবং সন্ত্রাস ও মাদকবিরোধী অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

অন্যদিকে, উপ-পুলিশ কমিশনার (ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স) হিসেবে কর্মরত মো. হাসান মোস্তফা স্বপনকে সিএমপির উপ-পুলিশ কমিশনার (উত্তর) পদে দায়িত্ব প্রদান করা হয়েছে। তিনি এর আগে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করে প্রশাসনিক দক্ষতা ও পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন।

একই আদেশে বিতর্কিত উপ-পুলিশ কমিশনার (উত্তর) আমিরুল ইসলামকে উপ-পুলিশ কমিশনার (ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স) হিসেবে পদায়ন করা হয়েছে। নতুন দায়িত্বে তিনি সিএমপির সদস্যদের কল্যাণ, শৃঙ্খলা ও সাংগঠনিক কার্যক্রম তদারকির দায়িত্ব পালন করবেন।

পুলিশ কমিশনারের স্বাক্ষরিত আদেশে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ পদায়ন ও বদলির আদেশ অবিলম্বে কার্যকর হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিএমপির প্রশাসনিক কাঠামোকে আরও শক্তিশালী করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সমন্বয় বৃদ্ধি এবং বিভিন্ন ইউনিটের কার্যক্রমে গতিশীলতা আনয়নের অংশ হিসেবেই এ পদায়ন করা হয়েছে। সাম্প্রতিক সময়ে সিএমপিতে একাধিক পর্যায়ে ওসি, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এবং উপ-পুলিশ কমিশনারদের দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে, যা চলমান প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তাদের অভিজ্ঞতা, দক্ষতা ও পেশাদারিত্বের মাধ্যমে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে সক্ষম হবেন বলে আশা প্রকাশ করেছেন সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com