
সেলিম মাহবুব, ছাতকঃ
ছাতক-দোয়ারার সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন, ছাতক পৌরসভাকে মাদক বিক্রি ও মাদক সেবন মুক্ত করতে হবে। এ ব্যাপারে প্রশাসন সহ সকলের সহযোগিতার প্রয়োজন রয়েছে।
তিনি আরো বলেন, মাদক নির্মূলে পুলিশ জনতা মিলেমিশে কাজ করতে হবে। পাশাপাশি পরিবার থেকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। যুবসমাজ মাদকাসক্ত হলে সমাজ ও দেশ পিছিয়ে যায়।
তাই মাদক ব্যবসায়ীদের কঠোর ভাবে দমন করতে না পারলে যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা সম্ভব হবে না। যুব সমাজ ধ্বংসের সবচেয়ে বড় হাতিয়ার মাদক।
সমাজ ও দেশকে রক্ষা করতে হলে মাদকের বিরুদ্ধে কঠোর ভাবে আইনি ব্যবস্থা নিতে হবে।
পৌরসভার ৬ নং ওয়ার্ডের সকল শ্রেণী পেশার লোকদের নিয়ে একটি সভা করে ৬ নং ওয়ার্ড থেকে প্রথমেই মাদক মুক্ত অভিযান শুরু করা হবে বলে তিনি বলেন।
পাশা-পাশি ছাতক শহরকে যানজট মুক্ত করতে ফুটপাত এবং অধিকাংশ দোকানের সামনে বসানো উপরি দোকান গুলো উঠানোর জন্য প্রশাসনের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, ব্যাটারি চালিত অটোরিকশা শহরে অতিরিক্ত রয়েছে।
এসব অটোরিকশা এখানে যানজট ও দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়িয়েছে। বৈধ অটোরিকশা ও বৈধ চালক ছাড়া পৌর শহরে কেউ অটো গাড়ি চালাতে পারবেনা।
বাহিরের অটো গুলো শহরের ভিতরে না ঢুকতে পারে এ ক্ষেত্রে উপজেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী কে কঠোর হয়ে কাজ করতে হবে।
শনিবার সকালে উপজেলা অডিটোরিয়ামে ছাতক উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহি উদ্দিন’র সভাপতিত্বে ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শাহ শফিউর রহমান’র পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাতক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মোজাহিদুল ইসলাম, ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, সুনামগঞ্জ জেলা বিএনপি নেতা আব্দুর রহমান, ছাতক উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহবায়ক ফজলুল করিম বকুল, ছাতক পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক (স্বাক্ষর ক্ষমতা প্রাপ্ত), সাবেক কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, ছাতক প্রেসক্লাব সভাপতি সৈয়দ হারুন অর রশীদ, দোলার বাজার ইউনিয়ন চেয়ারম্যান নুরুল আলম, নোয়ারাই ইউনিয়ন চেয়ারম্যান দেওয়ান পীর আব্দুল খালেক রাজা, ছাতক উপজেলা সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার ছানা, বিআরডিবির চেয়ারম্যান সৈয়দ জাহাঙ্গীর আলম, ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম, ছাতক জালালীয়া কামিল মাদ্রাসা’র অধ্যক্ষ মাওলানা আব্দুল আহাদ, মন্ডোলীভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলালুল ইসলাম, ইমাম সমিতির মাওলানা আমিন উদ্দিন, কাজি সমিতির কাজি মাওলানা বদরুল হক, উপজেলা বিএনপির সদস্য আতাউর রহমান এমরান, কয়েস আহমদ, ব্যাবসায়ী আফসর উদ্দিন, রিয়াজ আহমদ রাজু, ইউনিয়ন বিএনপির আহবায়ক শামীম আলম, আলাউদ্দিন মিয়া, জায়েদুল ইসলাম আহবাব, হাজি আব্দুস সামাদ,
এসময় উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অফিসার শাহজাহান আহমদ, সোনালী চেলা বিওপি ক্যাম্প কমান্ডার আবু তাহের, উপ-সহকারী কৃষি কর্মকর্তা এনামুল হক পারভেজ, শিক্ষক দুলন তরফদার, অজয় কৃষ্ণ পাল, ব্যাবসায়ী সাইদুল হক মধু,
জমিয়েত নেতা মাওলানা রিয়াজ উদ্দিন, উপজেলা বিএনপি নেতা দিদার আলম,
ইউনিয়ন বিএনপি নেতা ইলিয়াস আহমেদ, ময়না মিয়া, সুনা মিয়া, কুতুব উদ্দিন, কবির আহমদ মধু, মাস্টার আব্দুর রউফ, সাজ্জাদুর রহমান, কামাল উদ্দিন, আবাব মিয়াসহ রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোওয়াত করেন ছাতক উপজেলা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আমিন উদ্দিন, গীতা পাঠ করেন ছাতক পৌর উদযাপন পরিষদের সভাপতি অরুন অধিকারী।
Leave a Reply