1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
রবিবার, ২১ জুন ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান হলেন ডা. রফিকুল কবির-গাজীপুর সংবাদ  সুস্থ দেহ,শান্ত মন-এই অঙ্গীকার নিয়ে আমরা যেন একটি সুন্দর ও কল্যাণময় বাংলাদেশ গড়তে পারি—এমপি মিলন-গাজীপুর সংবাদ  “আইন শৃঙ্খলা সভায় সমাজ ও দেশকে রক্ষা করতে হলে মাদকের বিরুদ্ধে কঠোর ভাবে আইনি ব্যবস্থা নিতে হবে ————এমপি মিলন-গাজীপুর সংবাদ  গজারিয়ায় একাধিক উন্নয়ন কর্মকান্ড উদ্ধোধন করলেন এলজিইডি মন্ত্রী-গাজীপুর সংবাদ  তাহিরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নির্বাচিত হলেন নুর মিয়া-গাজীপুর সংবাদ  বাংলাদেশকে হিন্দু রাষ্ট্র গঠনে প্রকাশ্যে হুমকি:রাজপথ উতপ্ত ধর্মীয় চেতনায় আঘাত-গাজীপুর সংবাদ  ঠাকুরগাঁওয়ে ঘুমের মধ্যেই বিষাক্ত সাপের ছোবল,ঝরে গেল অষ্টম শ্রেণির শিক্ষার্থী মিরার প্রাণ-গাজীপুর সংবাদ  ঠাকুরগাঁওয়ে আবাসিক হোটেলে অভিযান: ৭ লাখ ২৫ হাজার টাকার জাল নোটসহ চক্রের ৭ সদস্য আটক-গাজীপুর সংবাদ  শীতলক্ষ্যার গ্রাসে কাপাসিয়া থানা ভবন, যেকোনো সময় ধসের আশঙ্কা-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে ৩ দিনব্যাপী ১০ম স্কাউট ক্যাম্পুরী ও দ্বাদশ স্কাউট সমাবেশ অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ 

সুস্থ দেহ,শান্ত মন-এই অঙ্গীকার নিয়ে আমরা যেন একটি সুন্দর ও কল্যাণময় বাংলাদেশ গড়তে পারি—এমপি মিলন-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ৬ টাইম ভিউ

সেলিম মাহবুবঃ

ছাতক -দোয়ারাবাজার থেকে নির্বাচিত সংসদ সদস্য কলিমউদ্দিন আহমেদ মিলন বলেছেন, যোগ-ব্যায়াম সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকার একটি বিজ্ঞানসম্মত জীবনধারা।

​যোগ-ব্যায়াম আমাদের শরীরের নমনীয়তা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি মনের একাগ্রতা ও প্রশান্তি অর্জনে অনন্য ভূমিকা রাখে। এটি কেবল দেহকে নীরোগ করে না, বরং মানুষের চিন্তাধারায় এক ইতিবাচক পরিবর্তন আনে।

​আসুন আমরা নিজেরা যোগব্যায়াম করি এবং অন্যদেরকেও এর উপকারিতা সম্পর্কে সচেতন করি। সুস্থ দেহ ও শান্ত মন-এই অঙ্গীকার নিয়ে আমরা যেন আগামী দিনে একটি সুন্দর ও কল্যাণময় সমাজ বিনির্মাণ করতে পারি। ​যোগ-ব্যায়াম হোক আমাদের প্রতিদিনের সঙ্গী।

শুক্রবার সন্ধায় ছাতক শহরের রওশন কমিউনিটি সেন্টারে আন্তর্জাতিক যোগ-ব্যায়াম দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভারতীয় হাইকমিশন সিলেটের উদ্যোগে ও তাহিরপুর কয়লা আমদানি কারক গ্রুপের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী অনিরুদ্ধ দাস। এসময় তিনি বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের সুসম্পর্ক বিদ্যমান।আমরা যোগব্যয়ামের মাধ্যমে উভয় দেশের ঐতিহাসিক বন্ধুত্বের কথা স্মরণ করতে চাই।

আমাদের এই সম্পর্ক কেবল ভৌগোলিক নৈকট্যের ওপর ভিত্তি করে গড়ে ওঠেনি; এটি আমাদের ইতিহাস, ভাষা, সংস্কৃতি এবং পারস্পরিক আত্মত্যাগের এক অবিচ্ছেদ্য অংশ।

তিনি বলেন, বর্তমান ব্যস্ত জীবনে শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে নিয়মিত যোগব্যায়ামের গুরুত্ব অপরিসীম। এটি আমাদের কর্মক্ষমতা বৃদ্ধি করে, মানসিক চাপ কমায় এবং সুস্থ জীবনযাপনে সহায়তা করে।

বক্তব্য রাখেন বিশেষ অতিথি ভারতীয় হাইকমিশন সিলেটের দ্বিতীয় সচিব রাজেশ ভাটিয়া, লেকচারার সিলেট আই এইচ টি ডাক্তার রাজিব চক্রবর্তী, লাফার্জ হোলসিম’র মহা ব্যবস্থাপক (প্রকল্প) শ্রী দেবার্থ পন্ডিত, ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া মাজকুর পাবেল, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশীদ, ছাতক পৌরসভার সাবেক কাউন্সিলর, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক (স্বাক্ষর ক্ষমতা প্রাপ্ত) জসিম উদ্দিন সুমেন, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক হিফজুল বারী শিমুল, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন সালমান, তাহিরপুর কয়লা আমদানি কারক গ্রুপের সভাপতি খছরুল আলম,সহ সভাপতি চৌধুরী রফিকুল ইসলাম শাহিন।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, নজমুল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিকাশ রঞ্জন তালুকদার ও সঞ্চালনা করেন চিরঞ্জিত দাস সৃজন। যোগব্যায়াম পরিচালনা করেছেন কেশব পাল। সঙ্গীত পরিবেশন করেন প্রিয়ন্তি দাস। যোগ-ব্যায়ামে উপস্থিত ছিলেন স্হানীয় ব্যাবসায়ী, সাংবাদিক ও মহিলারা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com