
তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি
:নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, এর অঙ্গ ও সহযোগী সংগঠনের দেশব্যাপী নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে তাহিরপুর উপজেলা যুবদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।
মঙ্গলবার (২৩ জুন) উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি দলীয় কার্যালয়ের সামনে এসে সংক্ষীপ্ত পথ সভায় মিলিত হয়।
সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা যুবদল আহব্বায়ক এনামুল হক এনাম, যুগ্ম আহব্বায়ক আবুল ইসলাম, নাছরুম, মিজানুর রহমান, শাহিন মিয়া, নূর মিয়া, লিংকন, আলআমিন৷ রিংকু । ,ইউনিয়ন যুবদল আহব্বায়ক আব্দুল বারিক,সদস্য সচিব রফিকুল ইসলাম, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন যুবদল আহব্বায়ক সাহাআলম,সদস্য সচিব সাইকুল ইসলাম সহ অন্যান্নরা।
অপরদিকে ছাত্রদলের সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদল সদস্য সচিব আসাদুজ্জামান মুন্না,যুগ্ম আহব্বায়ক দেবাশীষ, রাহাত হাসান রাব্বি, জানে আলম,ওহি ইসলাম,আবুল হাসনাত রাহুল,ইয়াসিন মিয়া, শাওন ইসলাম, মিল্টন মিয়া,
বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন , নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন দেশব্যাপী অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
বক্তারা বলেন দীর্ঘ আন্দোলন সংগ্রাম অনেক রক্তের বিনিময়ে অর্জিত গনতন্ত্র বাংলার জনগন প্রত্যক্ষ ভোটের মাধ্যমে বিশাল ম্যান্ডেট দিয়ে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে এসেছেন। সরকারের বিরুদ্ধে ফ্যাসিস্টরা গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আমরা সকলেই একত্রিত হয়ে সকল ষড়যন্ত্রের মোকাবিলা করবো ইনশাআল্লাহ।
Leave a Reply