1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম:
শিশুবান্ধব উখিয়া গড়তে চাই একটি আধুনিক শিশু পার্ক-গাজীপুর সংবাদ  গজারিয়া ভবেরচর হাইওয়ে থানার নতুন ভবন পরিদর্শনে অতিরিক্ত আইজিপি-গাজীপুর সংবাদ  ছাতকে এক সপ্তাহ ধরে সুরমা নদী থেকে ড্রেজার দিয়ে বালু ও ভিটমাটি উত্তোলনের অভিযোগ-গাজীপুর সংবাদ  সাইক ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি (SIMT) ঢাকায় নিয়োগকর্তা সভা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে রাজনৈতিক মামলায়-১ ও ওয়ারেন্টভুক্ত মামলায়-১ গ্রেফতার-২-গাজীপুর সংবাদ  ঢাকা কলেজের বন্ধুদের পুনর্মিলনী নিয়ে অপপ্রচারের প্রতিবাদ জানালেন কর কমিশনার মর্তুজা শরিফুল ইসলাম রানা-গাজীপুর সংবাদ  বিএম কলেজের নতুন অধ্যক্ষকে শুভেচ্ছা জানালেন বিএম কলেজস্থ ভান্ডারিয়া উপজেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদ-গাজীপুর সংবাদ  পটুয়াখালীতে দীর্ঘ প্রতীক্ষার পর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমী, সম্পাদক রিমাইনুল ইসলাম রিমু-গাজীপুর সংবাদ  সাউথ ওয়েস্ট প্রাথমিক মেধা বৃত্তি” পরীক্ষা সম্পূর্ণ হয়েছে-গাজীপুর সংবাদ  ছাতকে থানা পুলিশের অভিযানে  এক যুবক গ্রেফতার ইয়াবাসহ-গাজীপুর সংবাদ 

৭ নং চিকনিকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মাঠে মোঃ এরশাদ হোসেন-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ১২৩ টাইম ভিউ

মিঠুন পাল, পটুয়াখালী জেলা প্রতিনিধি

আসন্ন ৭ নং চিকনিকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে এলাকাজুড়ে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালিয়ে যাচ্ছেন মোঃ এরশাদ হোসেন। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত সদস্য হিসেবে দীর্ঘদিন দেশের সেবায় নিয়োজিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সততা, শৃঙ্খলা ও জনসেবার মানসিকতা নিয়ে তিনি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করছেন এবং তাদের সুখ-দুঃখের কথা শুনছেন। এলাকার উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ গঠন এবং নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
মোঃ এরশাদ হোসেন বলেন, “দেশের সেবায় সেনাবাহিনীতে দায়িত্ব পালন করেছি। এখন আমার ইচ্ছা নিজ এলাকার মানুষের পাশে থেকে তাদের সেবা করা। জনগণের সমর্থন পেলে চিকনিকান্দি ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করব।”
এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জানান, একজন অবসরপ্রাপ্ত সেনা সদস্য হিসেবে তার শৃঙ্খলাবোধ, সততা ও কর্মদক্ষতা ইউনিয়নের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
উল্লেখ্য, ৭ নং চিকনিকান্দি ইউনিয়ন পটুয়াখালীর গলাচিপা উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ ইউনিয়ন। বর্তমানে ইউনিয়ন পরিষদের কার্যক্রম ও নেতৃত্ব নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com