1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন

জুড়ীতে যুবদলের প্রতিবাদ মিছিল ‘ষড়যন্ত্রমূলক অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত থাকবে’-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৫ টাইম ভিউ

মোঃ জাকির হোসেন স্টাফ রিপোর্টার

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের নির্দেশে জুড়ী উপজেলা যুবদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত মিছিলের নেতৃত্ব দেন জুড়ী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী নিপার রেজা।

এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক-ইমতিয়াজ গফুর মারুফ, সোলেমান আহমদ। সদর জায়ফরনগর ইউনিয়ন যুবদল: আহ্বায়ক সিরাজুল ইসলাম। পশ্চিম জুড়ী ইউনিয়ন যুবদল-ভারপ্রাপ্ত আহ্বায়ক আনোয়ার হোসেন। সাগরনাল ইউনিয়ন যুবদল-আহ্বায়ক সামসু উদ্দীন। এছাড়া বিভিন্ন ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক, সদস্য ও বিপুল সংখ্যক নেতাকর্মী মিছিলে অংশ নেন।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ বলেন, “দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ষড়যন্ত্রমূলক অপপ্রচারের বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ অব্যাহত থাকবে। সুস্থ ও সুন্দর ধারার রাজনীতি চর্চার মাধ্যমে দেশ ও জাতির উন্নয়নে কাজ করতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, জুড়ী উপজেলা শাখা সদা তৎপর।”

উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী নিপার রেজা বলেন, “কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে তৃণমূলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। আজকের এই কর্মসূচিতে অংশগ্রহণকারী সকল নেতাকর্মীদের জানাই সংগ্রামী অভিবাদন।”

কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মিছিলটি জুড়ী শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং কেন্দ্রীয় কর্মসূচি সফল করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com