1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:০১ অপরাহ্ন

ঢাকা সোনারগাঁও হোটেলে আন্তর্জাতিক প্রেস ক্লাবের কমিটি গঠন, হেলাল চেয়ারম্যান সোহেল মহাসচিব নির্বাচিত-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৪ টাইম ভিউ

পীরজাদা মোঃ মাসুদ হোসাইনঃ

রাজধানীর হোটেল সোনারগাঁও-এর তৃতীয় তলায় অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রেসক্লাবের স্থায়ী পরিষদের এক গুরুত্বপূর্ণ সভায় সর্বসম্মতিক্রমে নতুন নির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। ২১ জুন ২০২৬, রোজ রবিবার বেলা দুইটায় এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বিস্তারিত আলোচনা ও চা চক্র শেষে লায়ন মোঃ হেলাল উদ্দিন হিলুকে চেয়ারম্যান ও মোঃ ওমর ফারুক সোহেলকে মহাসচিব নির্বাচিত করা হয়। এছাড়া নবগঠিত এই কমিটিতে সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে এম কাজল খান, ভাইস চেয়ারম্যান পদে যথাক্রমে এস এম মোর্তজা আলম বুলবুল, লায়ন মোঃ শরিফুল ইসলাম, অ্যাডভোকেট মুহাম্মদ মুমিনুল ইসলাম, এইচ এম আখতারুজ্জামান ও মোঃ আনিসুর রহমান সাগর এবং যুগ্ম মহাসচিব পদে প্রিয়াঙ্কা ইসলাম নির্বাচিত হয়েছেন। উক্ত অনুষ্ঠানের মূল আলোচ্য বিষয় ছিল আন্তর্জাতিক প্রেসক্লাবের নির্বাহী পরিষদের চেয়ারম্যান ও মহাসচিব নির্বাচন এবং হোটেল সোনারগাঁও-এ নির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠান সম্পন্নকরণ। সভায় স্থায়ী পরিষদের সদস্যদের উপস্থিতিতে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই সিদ্ধান্ত গৃহীত হয় যে, খুব শীঘ্রই হোটেল সোনারগাঁও এর হল রুমে আন্তর্জাতিক প্রেসক্লাবের নবগঠিত নির্বাহী পরিষদের বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। গুরুত্বপূর্ণ এই সভায় উপস্থিত ছিলেন লায়ন মোঃ হেলাল উদ্দিন হিলু, এম কাজল খান, এস এম মোর্তজা আলম বুলবুল, এইচ এম আখতারুজ্জামান, অ্যাডভোকেট মুহাম্মদ মুমিনুল ইসলাম এবং মোঃ ওমর ফারুক সোহেল। নতুন নেতৃত্ব নির্বাচনের পর উপস্থিত নেতৃবৃন্দ আন্তর্জাতিক প্রেসক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করার আশাবাদ ব্যক্ত করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com