1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা-গাজীীপুর সংবাদ  কাপাসিয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত: সমবায়ীদের মাঝে ঋণ ও গাছের চারা বিতরণ-গাজীপুর সংবাদ  জামালপুরে পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত-গাজীপুর সংবাদ  ছাতকে পালিত হলো জাতীয় পল্লী উন্নয়ন দিবস-গাজীপুর সংবাদ  গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, ২৩ সদস্যের মাঝে ১৮ লাখ টাকার ঋণ বিতরণ-গাজীপুর সংবাদ  পরীক্ষার হলে অসুস্থ এইচএসসি পরীক্ষার্থী, ছাত্রদল নেতার উদ্যোগে হাসপাতালে ভর্তি-গাজীপুর সংবাদ  Best fast payout casinos Australia 2026: discover top games with instant withdrawals France vs Morocco odds analysis: expert picks and betting tips to consider কুরআনের আয়াতে শত্রু-মিত্রদের কূটনৈতিক ও আদর্শিক বার্তা:বাংলাদেশকে যে বার্তা দিল ইরান-গাজীপুর সংবাদ      ছাতকে লেগুনা-সিএনজির মুখোমুখি সংঘর্ষে আহত ৫ জন-গাজীপুর সংবাদ 

ছাতকে পালিত হলো জাতীয় পল্লী উন্নয়ন দিবস-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৫ টাইম ভিউ

সেলিম মাহবুব, ছাতকঃ

নানা আয়োজনের মধ্য দিয়ে ছাতকে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে।
সোমবার ৬ জুলাই উপজেলা প্রশাসন ও পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)”র উদ্যোগে দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভা শেষে সমবায়ীদের বিভিন্ন প্রজাতির বৃক্ষ চারা বিতরণ করা হয়।

সকালে উপজেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

উপজেলা নির্বাহী অফিসার মো.মহি উদ্দিনের সভাপতিত্বে ও সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা রজত দাসের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ তৌফিক হোসেন খান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ মিলন মিয়া, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুর রহমান, উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহবায়ক ফজলুল করিম বকুল, বিআরডিবি”র চেয়ারম্যান সৈয়দ মোঃ জাহাঙ্গীর আলম , উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রণব লাল দাস, ফিল্ড অফিসার বিদূষ বর্মন, উষা রাণী দেবনাথ,তাতিকোনা সমবায় দলের নাইমা বেগম ও মাধবপুর সমবায় দলের নেতা রোকসানা বেগম।

এসময় বিএনপি নেতা আজর আলী মেম্বার, নিজাম উদ্দিন সহ রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, কর্মকর্তা, সাংবাদিক এবং সমবায়ীগণ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. মহি উদ্দিন বলেন, গ্রামীণ অর্থনীতির উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, নারীর ক্ষমতায়ন, সঞ্চয় ও সমবায় ভিত্তিক কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে টেকসই পল্লী উন্নয়ন নিশ্চিত করতে নিজ নিজ অবস্থান থেকে নিষ্ঠা, সততা, দায়িত্ববোধ ও দেশ প্রেমের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।##

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com