1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
ছাতকে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকটের কারণে, শিক্ষা কার্যক্রম ব্যাহত-গাজীপুর সংবাদ  নিচে তথ্যগুলোকে আরও পরিপাটি, পেশাদার ও সংবাদপত্রের ভাষায় সাজানো হলো— Writing জামালপুরে আওয়ামী লীগ নেতার চেম্বারে অভিযানে অস্ত্র, গুলি, ককটেল ও বিদেশি মদ উদ্ধার-গাজীপুর সংবাদ  ঠাকুরগাঁওয়ে ম্যানেজারের চেয়ারে বসে নিজেকে ‘সিইও’ দাবি, ব্যাংকে চাঞ্চল্য-গাজীপুর সংবাদ  জামালপুর পৌর এলাকায় একটি গরু-ছাগলের হাটের অভাবে জনদুর্ভোগ চরমে-গাজীপুর সংবাদ  Odds em destaque: como otimizar suas apostas em Noruega vs Inglaterra ১৪ হাজার কোটি টাকা প্রকল্পে সমন্বয়হীনতা অনিয়ম __ পানিতে ভাসছে চট্টগ্রাম, চরম দুর্ভোগ জনজীবন বিপর্যস্ত-গাজীপুর সংবাদ  Proven strategies for betting on the Spain vs Belgium winner in 2026 ছাতকে জমি জোর দখলের অভিযোগ ইউএনও বরাবর লিখিত আবেদন-গাজীপুর সংবাদ  Unlock secure payments and fast withdrawals at Longfu88 Casino Singapore Slot-Spiele im PawnBet Casino: Top-Titel und hohe Jackpots warten auf Sie

ছাতকে জমি জোর দখলের অভিযোগ ইউএনও বরাবর লিখিত আবেদন-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ৯ টাইম ভিউ

সেলিম মাহবুব, ছাতকঃ

ছাতকে দক্ষিণ খুরমা ইউনিয়নের কুম্ভায়ন মৌজায় বাড়ির জমি দখলের অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা।

উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত বাড়ির জমি জোরপূর্বক দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ এনে উচ্ছেদ আইনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) বরাবর ১৫ এপ্রিল এ লিখিত অভিযোগ দেয়া হয় ।

অভিযোগ দেন কুম্বায়ন গ্রামের মৃত মোহাম্মদ আলীর স্ত্রী বিংরাজ বিবি, পুত্র তেরাই মিয়া, চান মিয়া ও বাবুল মিয়া এবং কন্যা জুলেখা বেগম,হেলেনা বেগম। অভিযোগে উল্লেখ করা হয়, কুম্ভায়ন মৌজার এসএ ৪৪৬ নম্বর দাগভুক্ত ০.৩০ একর বাড়ি শ্রেণির ভূমি তাদের পৈতৃক ও উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত সম্পত্তি। দীর্ঘদিন ধরে তাদের জমিটি ভোগদখলে থাকলেও ২০২০ সালে একই গ্রামের মৃত ফরিজ মিয়ার পুত্র আব্দুর রহমান, আব্দুছ ছালাম এবং মৃত হারুন রশিদের পুত্র ইছবর আলী প্রায় ০.০৫ একর জমি জোরপূর্বক দখল করে সেখানে একটি পাকা ঘর নির্মাণ করেন।

অভিযোগে আরো বলা হয়, নির্মাণকাজ শুরুর সময় তারা বাধা দিলেও তা উপেক্ষা করে বিবাদীপক্ষ ঘর নির্মাণ সম্পন্ন করে। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উদ্যোগে একাধিকবার সালিশ ও সমঝোতার চেষ্টা করা হলেও বিরোধের কোনো সমাধান হয়নি।

সর্বশেষ ১২ মার্চ ২০২৬ তারিখে দখলকৃত অংশ থেকে ঘর অপসারণ করে জমি বুঝিয়ে দেওয়ার অনুরোধ জানানো হলেও বিবাদীপক্ষ তা প্রত্যাখ্যান করে। এ অবস্থায় অবৈধ দখল উচ্ছেদ করে আবেদনকারীদের জমির দখল ফিরিয়ে দেওয়া এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

অভিযোগে উল্লেখিত তফসিল অনুযায়ী, জমিটি কুম্ভায়ন মৌজার এসএ জেএল নং-৩৮২, এসএ খতিয়ান নং-১৫৯, দাগ নং-৪৪৬-এর মোট ০.৩০ একর বাড়ি শ্রেণির ভূমি। এর পূর্বে এসএ ৩৬৬ দাগের রাস্তা, পশ্চিমে এসএ ৪৪৮ দাগের ভূমি, উত্তরে এসএ ৪৪৭ ও ৩৬৫ দাগের ভূমি এবং দক্ষিণে এসএ ৪৪৫ দাগের ভূমি অবস্থিত।

এলাকার একাধিক সালিশি ব্যক্তি জানান, বিরোধপূর্ণ জমি নিয়ে উভয় পক্ষের মধ্যে সমাধানের লক্ষ্যে স্থানীয় আমিনের মাধ্যমে কয়েকবার জমি মাপজোকের উদ্যোগ নেওয়া হলেও আপত্তির কারণে তা সম্ভব হয়নি। অভিযুক্ত আব্দুর রহমান বলেন, “আমি ২০০৪ সালে আমার মালিকানাধীন জমিতে ঘর নির্মাণ করেছি। বাড়ির বাউন্ডারি পরবর্তীতে নির্মাণ করেছি।

আমার বিরুদ্ধে উচ্ছেদ মামলা হয়েছে,আমি নোটিশ পেয়েছি এবং লিখিত জবাবও দিয়েছি।
আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। প্রতিপক্ষ আইনানুগভাবে প্রমাণ করতে পারলে আমি জমি ছেড়ে দেব। ইছবর আলীর পুত্র জসিম উদ্দিন বলেন, “এটি হয়রানিমূলক অভিযোগ। আমরাও এর সুষ্ঠু তদন্ত দাবি করছি। ”অভিযোগকারী বাবুল মিয়া বলেন, “২০২০ সালে আমাদের জমিতে ঘর নির্মাণের সময় আমরা বাধা দিয়েছি।

কিন্তু আমাদের ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ঘর নির্মাণ করা হয়েছে। বর্তমানে সকল প্রয়োজনীয় কাগজপত্রসহ উচ্ছেদ আইনে ইউএনও বরাবর লিখিত আবেদন করেছি। আমি বিশ্বাস করি, সরকারি সার্ভেয়ার দিয়ে সঠিকভাবে মাপজোক ও তদন্ত হলে আমরা আমাদের জমি ফিরে পাবো। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.মহি উদ্দিন বলেন, “অভিযোগের বিষয়ে পূর্বে আবেদন করা হয়েছে। বিষয়টি ভূমি অফিসের অধীনে রয়েছে। ভূমি অফিসের মাধ্যমে সুষ্ঠু তদন্ত করা হবে। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মোজাহিদুল ইসলাম বলেন, “কাগজপত্র অনুযায়ী যার জমি, জায়গা তারই হবে। সরকারি সার্ভেয়ার দিয়ে মাপজোকের মাধ্যমে বিষয়টি যাচাই করা হবে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com