1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম:
ছাতকে শিক্ষক দম্পতি’র পুত্র নাবিদুর ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছে-গাজীপুর সংবাদ  ছাতকে শিক্ষক দম্পতির কন্যা প্রতিভা’র ট্যালেন্টপুলে বৃত্তি লাভ-গাজীপুর সংবাদ  বন্দরটিলায় বিস্ফোরণে নিহত’র নেপথ্যে রহস্যের জট:সত্য উদ্ঘাটিত হোক বিভ্রান্তির শিকার নিহতের পরিবার-গাজীপুর সংবাদ  ঠাকুরগাঁওয়ে ধরা পড়ল বিরল মুখপোড়া হনুমান, পাঠানো হলো রামসাগরে-গাজীপুর সংবাদ  কাপাসিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৮ দোকান ও বসতবাড়ি, ক্ষতি কোটি টাকা: ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়ে তাৎক্ষণিক সহায়তা নবাগত ইউএনও’র-গাজীপুর সংবাদ  জামালপুরে মেয়র পদপ্রার্থী ফিরোজ মিয়ার উঠান বৈঠক অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর।-গাজীপুর সংবাদ  ছাতকে জালালিয়া কামিল মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদের নতুন কমিটি-গাজীপুর সংবাদ  ইসলামপুরে হযরত শাহজালাল (রঃ) ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন-গাজীপুর সংবাদ  গজারিয়ায় যাত্রা শুরু করল ‘ন্যাচার লাউঞ্জ’-গাজীপুর সংবাদ 

ছাতকে শিক্ষক দম্পতি’র পুত্র নাবিদুর ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছে-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ০ টাইম ভিউ

সেলিম মাহবুব, ছাতকঃ

বাংলাদেশ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর পরিচালিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে ছাতক উপজেলার ৪৭নং আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী নাবিদুর রহমান তালুকদার।

সম্প্রতি প্রকাশিত ফলাফলে নাবিদুর রহমান তালুকদার ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে বিদ্যালয়, পরিবার ও এলাকাবাসীর মুখ উজ্জ্বল করেছে। তার এ সাফল্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, অভিভাবক ও শুভানুধ্যায়ীরা আনন্দ প্রকাশ করেছেন।

তারা তার উত্তরোত্তর সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।জানা যায়, নাবিদুর রহমান তালুকদার ছাতক উপজেলার ৪৭নং আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. খলিলুর রহমান ও নুরুল্লাহপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার জুনিয়র শিক্ষিকা সালমা বেগমের সুযোগ্য পুত্র।এর আগেও বিভিন্ন বৃত্তি পরীক্ষায় ধারাবাহিক সাফল্যের স্বাক্ষর রেখেছে নাবিদুর রহমান।

সে ছমরু মিয়া মদরিছ মাস্টার মেমোরিয়াল এডুকেশন ট্রাস্ট থেকে ট্যালেন্টপুল বৃত্তি, আছিয়া খাতুন চৌধুরী প্রাথমিক বৃত্তি থেকে ট্যালেন্টপুল বৃত্তি, মাওলানা আজমত আলী স্মৃতি পরিষদ থেকে সাধারণ গ্রেডে বৃত্তি এবং কিশোর কণ্ঠ পাঠক ফোরাম থেকে সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে। তার এই ধারাবাহিক সাফল্যে এলাকাজুড়ে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।

শিক্ষাবিদ ও স্থানীয় সচেতন মহলের মতে, নাবিদুর রহমানের এ অর্জন অন্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

মেধাবী শিক্ষার্থী নাবিদুর রহমান তালুকদার সকলের কাছে দোয়া কামনা করেছে, যাতে ভবিষ্যতেও সে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখতে পারে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com