1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম:
আইএসএসডির খাদ্য সহায়তা পেলেন দক্ষিণ চট্টগ্রামের বন্যাদুর্গত মানুষ-গাজীপুর সংবাদ  চট্টগ্রামে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল: মিশ্র প্রতিক্রিয়া জনমনে-গাজীপুর সংবাদ  Wettanbieter Österreich 2026: Bonusangebote und die besten Features für Sportwetten কাপাসিয়ায় ৮০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন সবজি বীজ ও সার বিতরণ-গাজীপুর সংবাদ  চট্টগ্রামে চাঞ্চল্যকর সন্ত্রাসী হামলা ভাঙচুর লুটপাটে আটক-৮ : সিএমপি-গাজীপুর সংবাদ  ছাতকে শাখাইতি বিদ্যালয়ের জমি দখল করে দোকানকোটা নির্মাণ, গাছ কেটে নিতে চায় দখলদার চক্র-গাজীপুর সংবাদ  ছাতকে পৌরসভার এলজিইডি ও আইইউজিআইপি’র মহা পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা সম্পর্ণ-গাজীপুর সংবাদ  Play the latest slots and experience fast payouts at PayID Pokies Australia গলাচিপায় ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের পাশে যুবদল নেতা ইখতিয়ার রহমান কবির-গাজীপুর সংবাদ  গলাচিপায় নৌযান (যন্ত্রচালিত) শুমারির গণনাকারী নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিলেন ১৬৮ প্রার্থী-গাজীপুর সংবাদ 

কাপাসিয়ায় ৮০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন সবজি বীজ ও সার বিতরণ-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৭ টাইম ভিউ

এস এম মাসুদ, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের কাপাসিয়ায় ২০২৫-২৬ অর্থ বছরে খরিপ মৌসুমে গ্রীষ্মকালীন শাক-সবজির আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই, ২০২৬) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে কাপাসিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে এ উপকরণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির তথ্যমতে, এই কর্মসূচির আওতায় কাপাসিয়া উপজেলার ১১টি ইউনিয়নের মোট ৮০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে এই প্রণোদনা সহায়তা দেওয়া হয়। প্রত্যেক কৃষককে মোট ৭ ধরনের ৩০০ গ্রাম সবজি বীজ এবং ১৫ কেজি ডিএপি ১৫ কেজি এমওপি ১৫ কেজি রাসায়নিক সার দেওয়া হয়,এর মধ্যে কলমিশাক ১৬০ গ্রাম, লাউ ১৫ গ্রাম, চালকুমড়া ৫ গ্রাম, পুঁইশাক ১০০ গ্রাম, বেগুন ৫ গ্রাম, শশা ৫ গ্রাম এবং মিষ্টিকুমড়া ১০ গ্রাম।
উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাফিজুল হক-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে এসব কৃষি উপকরণ তুলে দেন স্থানীয় সংসদ সদস্য মুহাম্মদ সালাউদ্দিন আইউবী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কমিটির সদস্য সচিব ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আউলিয়া খাতুন। উপসহকারী কৃষি কর্মকর্তা জাহিদ আকন্দের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন,আজগর হোসেন খান, সাবেক সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপি।মাওলানা শেফাউল হক, নায়েবে আমির, জেলা জামায়াতে ইসলাম,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা।অলি ভৌমিক,বিআরডিবি কর্মকর্তা দিলারা আক্তার মনি,
উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য
কামাল হোসেন, সদস্য, কৃষিবিদ সৈয়দ শাকিল আহমেদ, অতিরিক্ত কৃষি কর্মকর্তা।
এছাড়াও উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তাগণ, উপজেলা বিভিন্ন ইউনিটের উপসহকারী কৃষি কর্মকর্তা, কৃষক কৃষানীরা এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে বর্তমান সরকার ও কৃষি বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।” এই প্রণোদনার সঠিক ব্যবহারের মাধ্যমে গ্রীষ্মকালীন শাক-সবজির উৎপাদন বৃদ্ধি পাবে এবং তা স্থানীয় পুষ্টির চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা। কৃষি উপকরণ বিতরণের পাশাপাশি, প্রধান অতিথি মুহাম্মদ সালাউদ্দিন আইউবী সম্প্রতি টানা বৃষ্টিতে মাটির ঘর ভেঙে ক্ষতিগ্রস্ত পরিবার এবং আগুনে পুড়ে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়া পরিবারগুলোর মাঝে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা তুলে দেন।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com