1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
ঠাকুরগাঁওয়ের হরিপুরে মাদক ও জুয়াবিরোধী সমাবেশ,সামাজিক প্রতিরোধের আহ্বান পুলিশ সুপারের-গাজীপুর সংবাদ  নজরুল বর্ষ উপলক্ষে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতা সম্পূর্ণ-গাজীপুর সংবাদ  ¿Qué tácticas implementa Mourinho que puedes aplicar en Mediterráneo Digital? Cómo elegir los mejores casinos online de España en 2026: seguridad en retiros y Как найти тихую и безопасную квартиру на сутки в Гомеле для всей семьи নরসিংদী রায়পুরা মরজাল ইউনিয়নে চেয়ারম্যান পদপপ্রার্থী জাকির হোসেন মুন্সি জনগণের পাশে থাকার পপ্রত্যয়ে এগিয়ে চলছেন।-গাজীপুর সংবাদ  নরসিংদী ‘দুর্গাপূজা ঘিরে দেশকে অস্থিতিশীল করার চক্রান্তে লিপ্ত ফ্যাসিস্ট সংগঠন’-গাজীপুর সংবাদ  Los 10 mejores casinos en 2026: cómo acceder a pagos rápidos y seguros en ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল ১৬ বছরের রকিরের-গাজীপুর সংবাদ  গলাচিপায় ৩২ হাঁস নিধনের অভিযোগ, প্রতিবাদ করায় বাবা-ছেলেকে মারধর-গাজীপুর সংবাদ 

কাপাসিয়ায় ৭৪ পিস ইয়াবাসহ চিহ্নিত শীর্ষ মাদক কারবারি জহিরুল গ্রেপ্তার-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ৬৬ টাইম ভিউ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: 

গাজীপুরের কাপাসিয়া বাজার এলাকা থেকে ৭৪ পিস ইয়াবাসহ জহিরুল ইসলাম (পিতা: ফজলুল হক, মাতা: মমতাজ বেগম) নামের এক শীর্ষ মাদক কারবারিকে হাতেনাতে আটক করেছে কাপাসিয়া থানা পুলিশ। তার স্থায়ী ঠিকানা উপজেলার পিরিজপুর গ্রামে। আজ ২৬ জুলাই (রবিবার) দুপুর আনুমানিক ৩টার দিকে কাপাসিয়া বাজার এলাকার পুরাতন মাইক্রো স্ট্যান্ডের পাকা রাস্তার ওপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, কাপাসিয়া থানার ওসি মোহাম্মদ নাসির আহমদের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কাপাসিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রিগ্যান মোল্লা ও (এএসআই) তারিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে জহিরুলের সঙ্গে থাকা আরও ২-৩ জন সহযোগী দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয়। তবে পুলিশ কৌশল অবলম্বন করে ৭৪ পিস ইয়াবাসহ জহিরুলকে আটক করে। এ বিষয়ে কাপাসিয়া থানার ওসি মোহাম্মদ নাসির আহমদ বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চিহ্নিত মাদক কারবারি জহিরুলকে ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে পূর্বেও নানা অভিযোগ রয়েছে। এ ঘটনায় কাপাসিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের এই জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে এবং তার পালিয়ে যাওয়া সঙ্গীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com