1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
ছাতক সিমেন্ট ফ্যাক্টরি-তে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন-গাজীপুর সংবাদ  ছাতক উপজেলা দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন ২২ আগষ্ট শনিবার-গাজীপুর সংবাদ  ছাতকে গোবিনগঞ্জ ইউনিয়ন পরিষদ কার্যালয় পরিদর্শনে ইউএনও মোঃ মহি উদ্দিন-গাজীপুর সংবাদ  *এলাকায় উত্তেজনা বিরাজ করছে* ছাতকে পাওনা টাকা নিয়ে হামলা ও সংঘর্ষের ঘটনায় আহত-৮ জন-গাজীপুর সংবাদ  ছাতকে আলীগঞ্জ বাজারে সাবেক মেম্বার আব্দুন নুরের উপর সন্ত্রাসী হামলায় প্রতিবাদ সভা-গাজীপুর সংবাদ  জুলাই গন-অভ্যুত্থান দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় সাংবাদিক কন্যা নীলা ১ম স্হান করেছে-গাজীপুর সংবাদ  ছাতকে বিদ্যুৎ বিল, লোডশেডিংয়ের প্রতিবাদে চরবাড়ুকা গ্রামের গ্রাহকদের প্রতিবাদ ও ক্ষোভ-গাজীপুর সংবাদ  ১২ হাজার টাকার ঋণে ১৩ লাখ টাকার মামলা: সুদের ফাঁদে নীরব নির্যাতনের শিকার, গ্রেপ্তার সুদ ব্যবসায়ী-গাজীপুর সংবাদ  দীর্ঘ প্রতীক্ষার অবসান: জুমার নামাজে মুখরিত রাণীশংকৈল মডেল মসজিদ, শুরু হলো ইবাদত ও ইসলামী জ্ঞানচর্চার নতুন অধ্যায়-গাজীপুর সংবাদ  কুসংস্কারের বলি রতন, সাপের কামড়ে খেয়ে  হাসপাতালের পথে নিভে গেল আদিবাসী কিশোরের জীবনের প্রদীপ-গাজীপুর সংবাদ 

ছাতকে বিদ্যুৎ বিল, লোডশেডিংয়ের প্রতিবাদে চরবাড়ুকা গ্রামের গ্রাহকদের প্রতিবাদ ও ক্ষোভ-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ৯ টাইম ভিউ

সেলিম মাহবুব, ছাতকঃ

সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের চরবাড়ুকা গ্রামের বিদ্যুৎ গ্রাহকরা অতিরিক্ত বিদ্যুৎ বিল, ঘন ঘন লোডশেডিং এবং বিদ্যুৎ সেবার নানা অনিয়মের অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন।

শুক্রবার (৭ আগস্ট) চরবাড়ুকা পয়েন্টে শতাধিক গ্রাহক একত্রিত হয়ে অভিযোগ করেন, তাদের অনেকের বিদ্যুৎ বিল প্রকৃত ব্যবহারের তুলনায় অস্বাভাবিকভাবে বেশি আসছে। পাশাপাশি দিনের বিভিন্ন সময়ে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে এবং তীব্র গরমে শিশু ও বৃদ্ধরা নানা স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন।

গ্রাহকরা আরও বলেন, নিয়মিত ও নির্ভুলভাবে বিদ্যুৎ বিল প্রস্তুত, অযৌক্তিক বিলের তদন্ত, লোডশেডিং কমানো এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য নছিব আলী, রইছ আলী, ইঞ্জিনিয়ার নোয়াব আলী, মঞ্জুর মিয়া, সফিকুল হক, ছোরাব আলী, মনির উদ্দিন, মন্নান, গিয়াস উদ্দিন, তৌমুছ আলী, আনোয়ার হোসেন, লাক্কি মিয়া, লালি বেগম, কাওছার আহমদ, হাসান আহমদ, রিয়াজ উদ্দিন, এরশাদুর রহমান, মোহাম্মদ আলী, কবির আহমদ, দোলাল, আমজাদ আলী, মাসুক মিয়া, মিনহাজ উদ্দিন, ফজল উদ্দিন, সোহাগ মিয়া, দিলোয়ার হোসেন, মঈনুল হোসেন, আইজুল হক, আনছার আলী, বাতির মিয়া, ছানা উল্লাহ, কালাসা, মর্তুজ আলী, আরজু মিয়া, সজিব, জুবেল মিয়া, সাদিক মিয়া, আব্দুর রাজ্জাক, সাজু মিয়া, সেলিম মিয়া, বাতির আহমদ, রাজু মিয়া, আরজু (২), ইকরাম উদ্দিন, হাফিজ উদ্দিন, জমির হোসেন, জাবেদ আহমদ, শাহীন মিয়া, আব্দুল কাদির, মাসুক মিয়া, জামাল উদ্দিন, জাকার উদ্দিন, মাসাদুল, কালো মিয়া, বিলাল মিয়া ও আব্দুল জমিরসহ শতাধিক গ্রাহক।

এ বিষয়ে সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির গোবিন্দগঞ্জ জোনাল অফিসের ডিজিএম মির্জা কে. ই. তুহিন বলেন, “পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদন না থাকায় বাধ্য হয়ে লোডশেডিং করতে হচ্ছে।” অতিরিক্ত বিদ্যুৎ বিলের বিষয়ে তিনি জানান, “যেসব গ্রাহকের বিল অস্বাভাবিক এসেছে, তারা অফিসে যোগাযোগ করলে তদন্ত সাপেক্ষে বিল পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে গ্রাহকরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত সমস্যার স্থায়ী সমাধান এবং নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com