1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেলেন ছাতকের জসিম উদ্দিন সুমেন ও ফখরুল আলম।-গাজীপুর সংবাদ  শিশুবান্ধব উখিয়া গড়তে চাই একটি আধুনিক শিশু পার্ক-গাজীপুর সংবাদ  গজারিয়া ভবেরচর হাইওয়ে থানার নতুন ভবন পরিদর্শনে অতিরিক্ত আইজিপি-গাজীপুর সংবাদ  ছাতকে এক সপ্তাহ ধরে সুরমা নদী থেকে ড্রেজার দিয়ে বালু ও ভিটমাটি উত্তোলনের অভিযোগ-গাজীপুর সংবাদ  সাইক ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি (SIMT) ঢাকায় নিয়োগকর্তা সভা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে রাজনৈতিক মামলায়-১ ও ওয়ারেন্টভুক্ত মামলায়-১ গ্রেফতার-২-গাজীপুর সংবাদ  ঢাকা কলেজের বন্ধুদের পুনর্মিলনী নিয়ে অপপ্রচারের প্রতিবাদ জানালেন কর কমিশনার মর্তুজা শরিফুল ইসলাম রানা-গাজীপুর সংবাদ  বিএম কলেজের নতুন অধ্যক্ষকে শুভেচ্ছা জানালেন বিএম কলেজস্থ ভান্ডারিয়া উপজেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদ-গাজীপুর সংবাদ  পটুয়াখালীতে দীর্ঘ প্রতীক্ষার পর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমী, সম্পাদক রিমাইনুল ইসলাম রিমু-গাজীপুর সংবাদ  সাউথ ওয়েস্ট প্রাথমিক মেধা বৃত্তি” পরীক্ষা সম্পূর্ণ হয়েছে-গাজীপুর সংবাদ 

ছাতকে আলীগঞ্জ বাজারে সাবেক মেম্বার আব্দুন নুরের উপর সন্ত্রাসী হামলায় প্রতিবাদ সভা-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ৯৯ টাইম ভিউ

সেলিম মাহবুব,ছাতকঃ

ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আনুজানি গ্রামের বাসিন্দা আব্দুন নুরের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এলাকাবাসীর উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকাল ৪ ঘটিকার সময় আলীগঞ্জ বাজারে এ প্রতিবাদ সভা অনুষ্টিত হয়। প্রতিবাদ সভায় বরাটুকা, চেলার চর, আনুজানি গ্রাম সহ এলাকার লোকজন উপস্থিত ছিলেন।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন,গত শনিবার এলাকার কুখ্যাত সন্ত্রাসী মাহমুদুল হাসান ছালিকের নেতৃত্বে সন্ত্রাসী বাহিনী সাবেক ইউপি সদস্য আব্দুন নুরের উপর যে ন্যাক্কারজনক হামলা করেছে তা অত্যন্ত নিন্দনীয়।

এলাকায় এ ধরেনের অপরাধ যাতে আর সংঘটিত না হয় সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। মেম্বারের উপর সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে বক্তারা অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়েছেন।

এলাকায় মব সৃষ্টি করে ছালিক বাহিনী বিগত দিনেও নোংরা কাজ করেছে। নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের দাপট দেখিয়ে জমি জোর দখল, শিক্ষা প্রতিষ্ঠান দখল সহ নানা অপরাধ কর্মকান্ডে জড়িত ছিল এ বাহিনী।

বক্তারা বলেছেন, অতি দ্রুত এ বাহিনীর সকলকে আইনের আওতায় আনা হোক। তা-না হলে, এলাকার পরিস্থিতি খারাপ থেকে খারাপের দিকে চলে যাবে।

আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটবে।হামলাকারী সন্ত্রাসীরা সাবেক এ ইউপি সদস্যের ২ টি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নিয়েছে। তারা এ সাবেক ইউপি সদস্যকে গুম করার চেষ্টা করেছে।

বাজার পরিচালনা কমিটির সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, আব্দুল হান্নান, চন্দন মিয়া, নুরুল গনি, সাজুর আলী, গোলাম কিবরিয়া আব্দুল আলী, আরজু মিয়া, সমরাজ মিয়া, আবু বকর, মুসলিম উদ্দিন প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com