1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম:
পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেলেন ছাতকের জসিম উদ্দিন সুমেন ও ফখরুল আলম।-গাজীপুর সংবাদ  শিশুবান্ধব উখিয়া গড়তে চাই একটি আধুনিক শিশু পার্ক-গাজীপুর সংবাদ  গজারিয়া ভবেরচর হাইওয়ে থানার নতুন ভবন পরিদর্শনে অতিরিক্ত আইজিপি-গাজীপুর সংবাদ  ছাতকে এক সপ্তাহ ধরে সুরমা নদী থেকে ড্রেজার দিয়ে বালু ও ভিটমাটি উত্তোলনের অভিযোগ-গাজীপুর সংবাদ  সাইক ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি (SIMT) ঢাকায় নিয়োগকর্তা সভা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে রাজনৈতিক মামলায়-১ ও ওয়ারেন্টভুক্ত মামলায়-১ গ্রেফতার-২-গাজীপুর সংবাদ  ঢাকা কলেজের বন্ধুদের পুনর্মিলনী নিয়ে অপপ্রচারের প্রতিবাদ জানালেন কর কমিশনার মর্তুজা শরিফুল ইসলাম রানা-গাজীপুর সংবাদ  বিএম কলেজের নতুন অধ্যক্ষকে শুভেচ্ছা জানালেন বিএম কলেজস্থ ভান্ডারিয়া উপজেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদ-গাজীপুর সংবাদ  পটুয়াখালীতে দীর্ঘ প্রতীক্ষার পর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমী, সম্পাদক রিমাইনুল ইসলাম রিমু-গাজীপুর সংবাদ  সাউথ ওয়েস্ট প্রাথমিক মেধা বৃত্তি” পরীক্ষা সম্পূর্ণ হয়েছে-গাজীপুর সংবাদ 

কাপাসিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৭টি মামলা ও অর্থদণ্ড প্রদান-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ১৪০ টাইম ভিউ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: এস এম মাসুদ

গাজীপুরের কাপাসিয়া সদর বাজার এলাকায় যানজট নিরসন ও সড়কের শৃঙ্খলা ফেরাতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় সড়ক পরিবহন আইন, ২০১৮-এর বিভিন্ন ধারায় অবৈধ পার্কিংয়ের অপরাধে ৭টি মামলা ও অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযান পরিচালনা করেন কাপাসিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদুল হক।
স্থানীয় সূত্র জানায়, কাপাসিয়া সদর বাজার এলাকার প্রধান সড়কের ওপর অটোরিকশা, ভ্যান ও প্রাইভেট কারসহ বিভিন্ন যানবাহন এলোমেলোভাবে পার্কিং করে রাখা হতো। এতে প্রতিনিয়ত তীব্র যানজটের সৃষ্টি হয়ে পথচারী ও সাধারণ মানুষের চরম দুর্ভোগ পোহাতে হতো। এমন অপরাধে আজ সন্ধ্যায় অভিযান চালিয়ে অপরাধীদের অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানকালে কাপাসিয়া থানা পুলিশের একটি টিম সার্বিক সহায়তা প্রদান করে। এ সময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদুল হক বলেন, সড়কে যত্রতত্র অবৈধ পার্কিংয়ের কারণে সাধারণ মানুষের প্রতিদিন ভোগান্তিতে পড়তে হচ্ছে। বাজার এলাকায় যানজট নিরসন ও সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনতে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সড়ক পরিবহন আইন অমান্যকারীদের বিষয়ে কোনো ছাড় দেয়া হবে না।

অভিযানকালে মোবাইল কোর্ট বেঞ্চ সহকারী শিব্বির আহমেদ, স্থানীয় সাংবাদিক জাকির হোসেন কামাল, দৈনিক জনকণ্ঠের কাপাসিয়া উপজেলা প্রতিনিধি এস এম মাসুদ, কাপাসিয়া বাজার ইজারাদার মহিবুর রহমান, নুরুজ্জামানসহ বাজারের অন্যান্য স্থানীয় ব্যক্তিবর্গ ও ব্যবসায়িক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অভিযান শেষে স্থানীয় সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা ভ্রাম্যমাণ আদালতের এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং সদর বাজারকে যানজটমুক্ত রাখতে নিয়মিত তদারকির দাবি জানান।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com