1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন

গজারিয়ায় জেনেসিস কিন্ডারগার্টেনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ১৮ টাইম ভিউ

ওসমান গনি গজারিয়া প্রতিনিধি:

মুন্সিগঞ্জ গজারিয়ায় উপজেলা জেনেসিস কিন্ডারগার্টেনের উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও যাদু প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের চর বাউশিয়া বড়কান্দিতে অবস্থিত জেনেসিস কিন্ডারগার্টেন মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

পরে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দর্শকদের আনন্দ দিতে আকর্ষণীয় যাদু প্রদর্শনীর আয়োজন করা হয়।

এ সময় অনুষ্ঠানের সভাপতিহিসেব উপস্থিত ছিলেন, বাউশিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক মোঃ গোলাম মোস্তফা মিন্টু, অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ জেলা জাসাস এর আহবায়ক আলহাজ্ব মোঃ হাসান জাহাঙ্গীর প্রধান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গজারিয়া উপজেলা যুবদলের সদস্য মোঃ শাহ আলী সরকার, এ সময় অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন, অত্র স্কুল প্রতিষ্ঠাতা ও পরিচালক সাইফুল ইসলাম

শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতাকে উৎসাহিত করতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান উপস্থিত অতিথিরা অনুষ্ঠানটি শিক্ষার্থী, অভিভাবক ও দর্শনার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com