1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন

গাজীপুরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রশিবির-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ৫ টাইম ভিউ

স্টাফ রিপোর্টার, এস এম মাসুদ

গাজীপুরে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের এক জাঁকজমকপূর্ণ সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ২১ আগস্ট শুক্রবার গাজীপুর পিটিআই অডিটোরিয়ামে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাজীপুর জেলা শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আইয়ুবী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্রশিবির গাজীপুর জেলা শাখার সভাপতি প্রকৌশলী ইসমাইল পাঠান এবং সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি বায়েজিদ মাহমুদ। এতে স্থানীয় বিভিন্ন স্কুল ও মাদ্রাসার কৃতি শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকবৃন্দ অংশ নেন।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের মেধা ও সাফল্যকে ত্বরান্বিত করতে এ ধরনের আয়োজন অনুপ্রেরণা জোগাবে। জিপিএ-৫ প্রাপ্ত মেধাবীদের শুধু প্রাতিষ্ঠানিক ফলাফলেই সীমাবদ্ধ না থেকে ভবিষ্যতে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠে দেশ গঠনে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান তাঁরা।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com