
স্টাফ রিপোর্টার:এস এম মাসুদ
আলহামদুলিল্লাহ! অবশেষে উদ্ধার করা সম্ভব হয়েছে কাপাসিয়ার বীর উজলী মডেল একাডেমির ৮ম শ্রেণির নিখোঁজ ছাত্র তাফসিরুল ইসলাম অন্ত-কে।
রাজধানীর বিমানবন্দর হাজী ক্যাম্প এলাকা থেকে তাকে প্রায় অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। কাপাসিয়া থানার সুযোগ্য ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সুনির্দিষ্ট দিকনির্দেশনা ও নেতৃত্বে, সরকারি বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং স্থানীয়

সাংবাদিকদের সার্বিক সহযোগিতায় বাংলাদেশ পুলিশ এই উদ্ধার অভিযান সফলভাবে সম্পন্ন করে।
এই ঘটনার পেছনে যে বা যারাই জড়িত থাকুক না কেন, অপরাধীদের দ্রুত চিহ্নিত করে আইন ও বিচারের আওতায় আনা হবে, ইনশাআল্লাহ। পুলিশ বাহিনীর এই দ্রুত ও কার্যকর পদক্ষেপে নিখোঁজ শিক্ষার্থীর পরিবারসহ সর্বস্তরের মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
Leave a Reply