
গত ১৮/০৮/২০২৬ ইং তারিখে ঘটনার আড়াল নামে একটি সাপ্তাহিক অনলাইন পত্রিকায়,” কাপাসিয়ায় লক্ষ টাকা ঘুষ চেয়ে বাবলু বলেন,নদীর পানি সাগরে নিয়া ঢালুন লাগে” শীর্ষক সংবাদ প্রকাশিত হয়।যাহা আমি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখতে পাই। এই সংবাদটি সম্পুর্ন মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও মানহানিকর। প্রকাশিত সংবাদটির তথ্যের সাথে বাস্তবের কোন মিল নাই। এই সংবাদে যেভাবে ঘুষ ও দূর্নীতির কথা বলা হয়েছে তা সম্পুর্ণ মিথ্যা। সংবাদে আমার এবং আমার উর্ধতন কতৃপক্ষের কোন বক্তব্য না নিয়ে এই সংবাদ প্রকাশ করা হয় যা আইনগত দণ্ডনীয় অপরাধ এবং আমি এই প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
কাপাসিয়া – গাজীপুর
Leave a Reply