1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেলেন ছাতকের জসিম উদ্দিন সুমেন ও ফখরুল আলম।-গাজীপুর সংবাদ  শিশুবান্ধব উখিয়া গড়তে চাই একটি আধুনিক শিশু পার্ক-গাজীপুর সংবাদ  গজারিয়া ভবেরচর হাইওয়ে থানার নতুন ভবন পরিদর্শনে অতিরিক্ত আইজিপি-গাজীপুর সংবাদ  ছাতকে এক সপ্তাহ ধরে সুরমা নদী থেকে ড্রেজার দিয়ে বালু ও ভিটমাটি উত্তোলনের অভিযোগ-গাজীপুর সংবাদ  সাইক ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি (SIMT) ঢাকায় নিয়োগকর্তা সভা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে রাজনৈতিক মামলায়-১ ও ওয়ারেন্টভুক্ত মামলায়-১ গ্রেফতার-২-গাজীপুর সংবাদ  ঢাকা কলেজের বন্ধুদের পুনর্মিলনী নিয়ে অপপ্রচারের প্রতিবাদ জানালেন কর কমিশনার মর্তুজা শরিফুল ইসলাম রানা-গাজীপুর সংবাদ  বিএম কলেজের নতুন অধ্যক্ষকে শুভেচ্ছা জানালেন বিএম কলেজস্থ ভান্ডারিয়া উপজেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদ-গাজীপুর সংবাদ  পটুয়াখালীতে দীর্ঘ প্রতীক্ষার পর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমী, সম্পাদক রিমাইনুল ইসলাম রিমু-গাজীপুর সংবাদ  সাউথ ওয়েস্ট প্রাথমিক মেধা বৃত্তি” পরীক্ষা সম্পূর্ণ হয়েছে-গাজীপুর সংবাদ 

গজারিয়ায় রুরাল পাইপড ওয়াটার সাপ্লাই স্কিমের উদ্বোধন-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ১২৩ টাইম ভিউ

ওসমান গনি গজারিয়া প্রতিনিধিঃ

মুন্সিগঞ্জে গজারিয়া উপজেলা রুরাল পাইপড ওয়াটার সাপ্লাই স্কিমের শুভ উদ্বোধন করা হয়েছে। এ প্রকল্পের মাধ্যমে উপজেলার বিভিন্ন এলাকার মানুষের জন্য নিরাপদ ও বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে গজারিয়া পুরাতন উপজেলা পরিষদ চত্বর সংলগ্ন এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রকল্পটির উদ্বোধন করা হয়। গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফছা নাদিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন। বিশেষ অতিথি ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, মুন্সিগঞ্জ জেলার নির্বাহী প্রকৌশলী মো. হুমায়ুন কবীর।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য কামরুজ্জামান রতন বলেন, নিরাপদ পানি মানুষের মৌলিক অধিকার। সুস্থ ও সুন্দর জীবনযাপনের জন্য বিশুদ্ধ পানির কোনো বিকল্প নেই। গজারিয়ার মানুষের নিরাপদ পানির চাহিদা পূরণে এ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রকল্পটি যথাযথভাবে বাস্তবায়নের পাশাপাশি নিয়মিত রক্ষণাবেক্ষণের ওপরও গুরুত্ব দিতে হবে, যাতে দীর্ঘমেয়াদে সাধারণ মানুষ এর সুফল ভোগ করতে পারেন।
তিনি আরও বলেন, নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করা গেলে পানিবাহিত রোগের ঝুঁকি কমার পাশাপাশি মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে। বিশেষ করে গ্রামীণ জনগোষ্ঠীর জন্য এ ধরনের প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সংশ্লিষ্টরা জানান, ‘সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্প’-এর আওতায় বাস্তবায়িত রুরাল পাইপড ওয়াটার সাপ্লাই স্কিমের মাধ্যমে গজারিয়ার বিভিন্ন এলাকায় নিরাপদ ও বিশুদ্ধ পানি সরবরাহ করা হবে। এতে স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের নিরাপদ পানির সংকট অনেকটাই দূর হবে বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গজারিয়া সহকারী কমিশনার (ভূমি) হামিদা মোস্তফা, গজারিয়া থানা অফিসার ইনচার্জ নকীব আকরাম হোসেন, গজারিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ, মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্য আহসান উল্লাহ, মাসুদ ফারুক ও ইসহাক আলী,গজারিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ ফিরোজ আলম মোল্লা, এ ছাড়া উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com