
মোহাম্মদ মাসুদ
নাগরিক নিরাপত্তা প্রশাসনের প্রতি আস্থা। জননিরাপত্তা অপরাধ দমনে অভিযানে সকলের সহায়তার সহযোগিতার আহ্বান সিএমপির পক্ষ থেকে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) নিয়মিত বদলি ও পদায়নের অংশ হিসেবে কর্ণফুলী থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিনকে বায়েজিদ বোস্তামী থানার নতুন ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।
২৩ আগস্ট ২০২৬ তারিখে সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী স্বাক্ষরিত আদেশে মহানগর পুলিশের পাঁচ থানায় ওসি পদে রদবদল করা হয়।
বদলি আদেশ অনুযায়ী, নুর আহমদকে কাউন্টার টেররিজম ইউনিট থেকে কর্ণফুলী থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একই আদেশে খুলশী, পাঁচলাইশ, হালিশহর ও সদরঘাট থানাতেও নতুন ওসি পদায়ন করা হয়।
ইখতিয়ার উদ্দিনের কর্মজীবনের তথ্য জানা যায়,
পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. ইখতিয়ার উদ্দিন চট্টগ্রাম মহানগর পুলিশের মাঠপর্যায়ের একজন কর্মকর্তা। বায়েজিদ বোস্তামী থানায় যোগদানের আগে তিনি ‘কর্ণফুলী থানার’ ওসি হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে ‘২০২৪ সালের সেপ্টেম্বরে বাকলিয়া থানার ওসি’ হিসেবেও দায়িত্ব পালন করেন।
ওসি হিসেবে তাঁর দায়িত্বের মধ্যে রয়েছে থানার সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, অপরাধ দমন, মামলার তদন্ত তদারকি, জননিরাপত্তা নিশ্চিত করা এবং বিট পুলিশিং কার্যক্রম জোরদার করা।
থানাধীন এলাকায় মাদক, ছিনতাই, চুরি-ডাকাতি, নানা অপরাধের জন্য নানা কারণে নগরজুড়ে সমালোচিত।
নতুন দায়িত্বে বায়েজিদ থানায় বড় চ্যালেঞ্জ। বায়েজিদ বোস্তামী থানা চট্টগ্রাম মহানগরের গুরুত্বপূর্ণ ও ঘনবসতিপূর্ণ এলাকার একটি। এ থানার আওতায় ‘বায়েজিদ বোস্তামী মাজার, বিসিক শিল্পনগরীসহ শিল্প ও আবাসিক এলাকা’ রয়েছে। ফলে মাদক, ছিনতাই, চুরি-ডাকাতি, শিল্পাঞ্চলের নিরাপত্তা এবং রাতের জননিরাপত্তা নিয়ন্ত্রণ নতুন ওসির জন্য গুরুত্বপূর্ণ দায়িত্ব।
নতুন ওসির নেতৃত্বে ‘রাত্রিকালীন টহল, মাদকবিরোধী অভিযান, ছিনতাই প্রতিরোধ, বিট পুলিশিং এবং শিল্পাঞ্চলের নিরাপত্তা’ আরও জোরদার করার দৃঢ় আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা রয়েছে নতুন প্রাপ্ত কর্মকর্তার উপর।
নাগরিক নিরাপত্তায় আপনার নিরাপত্তাজনিত সমস্যা সুনির্দিষ্ট কোনো অভিযোগ বা এলাকাভিত্তিক নিরাপত্তা সংক্রান্ত সেবা অভিযোগ আপত্তি প্রতিক্রিয়া সরাসরি অথবা অনলাইনে জানাতে পারেন। যোগাযোগ: বায়েজিদ বোস্তামী থানা, মোহাম্মদনগর, চট্টগ্রাম-৪১২৩। থানা অফিস: ০২৪১৩৮০৩০৩,(ওসি সরকার): ০১৩২০-০৫২৫২৪, ই-মেইল (occmp.bai@police.gov.bd)
(mailto:occmp.bai@police.gov.bd) জরুরি পুলিশি সহায়তার জন্য জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’এ যোগাযোগ করা যায়। চট্টগ্রাম মহানগর পুলিশের সরকারি তথ্য ও সেবা জানতে (সিএমপির সরকারি ওয়েবসাইট)(https://www.cmp.gov.bd/) ব্যবহার করা যেতে পারে।
Leave a Reply