1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন

ছাতকের পীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নজরুল বর্ষ পালন-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০ টাইম ভিউ

সেলিম মাহবুব, ছাতকঃ

ছাতকে নজরুল বর্ষ উপলক্ষে পীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিদ্যালয়ের নিয়মিত ক্লাস শেষে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এতে শিক্ষার্থীরা সংগীত, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, অভিনয়, একক নৃত্য, গজল ও নজরুলগীতি পরিবেশন করে।

কাজী নজরুল ইসলামের লেখা কবিতা পরিবেশনের মধ্য দিয়ে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.মানিক মিয়া।

প্রতিযোগিতায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মাহিয়া, বর্ষা, নাহিদা ও রাইসা, চতুর্থ শ্রেণির আরিফা, ফাহিম ও সানজিদা এবং তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মাহবুবসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা চায়না তালুকদার, বিউটি চক্রবর্তী, মোছা. রেহেনা বেগম, নাজমা বেগম ও শাবানা বেগম।

অনুষ্ঠানের শেষপর্বে শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের সঙ্গে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও সৃষ্টিকর্ম নিয়ে আলোচনা করেন।

এ সময় শিক্ষকরা নজরুলের সাহিত্যচর্চা, মানবিকতা ও অসাম্প্রদায়িক চেতনা সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেন। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের মধ্যে কবি নজরুলের সাহিত্য ও সৃষ্টিকর্মের সঙ্গে পরিচয় ঘটানো এবং তাদের সৃজনশীল প্রতিভা বিকাশের লক্ষ্যে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com