1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেলেন ছাতকের জসিম উদ্দিন সুমেন ও ফখরুল আলম।-গাজীপুর সংবাদ  শিশুবান্ধব উখিয়া গড়তে চাই একটি আধুনিক শিশু পার্ক-গাজীপুর সংবাদ  গজারিয়া ভবেরচর হাইওয়ে থানার নতুন ভবন পরিদর্শনে অতিরিক্ত আইজিপি-গাজীপুর সংবাদ  ছাতকে এক সপ্তাহ ধরে সুরমা নদী থেকে ড্রেজার দিয়ে বালু ও ভিটমাটি উত্তোলনের অভিযোগ-গাজীপুর সংবাদ  সাইক ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি (SIMT) ঢাকায় নিয়োগকর্তা সভা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে রাজনৈতিক মামলায়-১ ও ওয়ারেন্টভুক্ত মামলায়-১ গ্রেফতার-২-গাজীপুর সংবাদ  ঢাকা কলেজের বন্ধুদের পুনর্মিলনী নিয়ে অপপ্রচারের প্রতিবাদ জানালেন কর কমিশনার মর্তুজা শরিফুল ইসলাম রানা-গাজীপুর সংবাদ  বিএম কলেজের নতুন অধ্যক্ষকে শুভেচ্ছা জানালেন বিএম কলেজস্থ ভান্ডারিয়া উপজেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদ-গাজীপুর সংবাদ  পটুয়াখালীতে দীর্ঘ প্রতীক্ষার পর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমী, সম্পাদক রিমাইনুল ইসলাম রিমু-গাজীপুর সংবাদ  সাউথ ওয়েস্ট প্রাথমিক মেধা বৃত্তি” পরীক্ষা সম্পূর্ণ হয়েছে-গাজীপুর সংবাদ 

বিএম কলেজস্থ ভান্ডারিয়া উপজেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদের কমিটি ঘোষণা-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২৭ টাইম ভিউ

নিজস্ব প্রতিবেদকঃ

দক্ষিণ বাংলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে অধ্যয়নরত ভান্ডারিয়া উপজেলার শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত বিএম কলেজস্থ ভান্ডারিয়া উপজেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদের ৫১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের অধ্যক্ষের স্বাক্ষরিত প্যাডে সভাপতি মোঃ ফেরদৌস মোল্লাহ্ ও সাধারণ সম্পাদক কাজী আলম সহ ৫১ সদস্যবিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়।
বিএম কলেজস্থ ভান্ডারিয়া উপজেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদের লক্ষ্য ও উদ্দেশ্য হলো—বিএম কলেজে অধ্যয়নরত ভান্ডারিয়া উপজেলার সকল শিক্ষার্থীর মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও ঐক্য সুদৃঢ় করা। পাশাপাশি শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ নিশ্চিত করার মাধ্যমে একটি উন্নত ও সুশিক্ষিত সমাজ গঠনে কার্যকর ভূমিকা পালন করা।
এ পরিষদ নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের আবেদন, ভর্তি প্রক্রিয়া ও প্রয়োজনীয় দিকনির্দেশনাসহ যেকোনো একাডেমিক প্রয়োজনে সর্বাত্মক সহযোগিতা করবে। একই সঙ্গে ভান্ডারিয়া উপজেলার দরিদ্র, অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়া নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় আর্থিক সহায়তা ও শিক্ষা উপকরণ প্রদান করবে। এছাড়া বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও অংশগ্রহণ করবে।

নবনির্বাচিত সভাপতি মোঃ ফেরদৌস মোল্লাহ্ বলেন, “বিএম কলেজস্থ ভান্ডারিয়া উপজেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদের আজ কমিটি গঠন করা হয়েছে। এই মহান কাজে আমাকে মনোনীত করায় আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে বলতে চাই, ‘শিক্ষা, ঐক্য, কল্যাণ’—এই স্লোগানকে সামনে রেখে ভান্ডারিয়া উপজেলার সকল শিক্ষার্থীর কণ্ঠস্বর হিসেবে এই প্ল্যাটফর্ম কাজ করবে এবং সবসময় তাদের পাশে থাকবে।”
সাধারণ সম্পাদক কাজী আলম বলেন, “গত বছর থেকে এই সংগঠনের যাত্রা শুরু হলেও চলতি বছর সকলকে একত্রিত করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এই ধারাবাহিকতা চলমান থাকবে। এই সংগঠন শিক্ষার্থীদের জন্য বাসে সুশৃঙ্খল যাতায়াত ও যৌক্তিক ভাড়া নিশ্চিত করতে এবং পরিবহনকালে যেকোনো প্রকার হয়রানি বন্ধে পরিবহন মালিক-শ্রমিক সমিতি ও প্রশাসনের সাথে সমন্বিত পদক্ষেপ গ্রহন করবে। ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, বিতর্ক, তথ্যপ্রযুক্তি এবং ক্যারিয়ার বিষয়ক কর্মশালার আয়োজন করে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশে কাজ করবে। ভান্ডারিয়া উপজেলার শিক্ষার্থীদের সকল প্রকার সমস্যা সমাধানে আমরা কাজ করব এবং সবসময় তাদের জন্য এই সংগঠন কাজ করে যাবে।”
নবগঠিত কমিটির মাধ্যমে ভান্ডারিয়া উপজেলার শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও সহযোগিতা আরও সুদৃঢ় হবে এবং শিক্ষার্থীদের কল্যাণে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com