
সেলিম মাহবুব, ছাতকঃ
সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার দোলারবাজার ইউনিয়নের পালপুর গ্রামের কৃতী সন্তান ডাক্তার টি এম ইমরান আহমদ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্ট্রার (ইএনটি ও হেড নেক সার্জারি) পদে পদায়ন পেয়েছেন। একই বিভাগে সহকারী সার্জন (এমও) থেকে সহকারী রেজিস্ট্রার পদে পদায়ন করা হয়েছে তাঁকে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রশাসন শাখার গত ৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে জারি করা এক প্রজ্ঞাপনে এ পদায়নের বিষয়টি জানানো হয়।
ডাক্তার টি এম ইমরান আহমদ ছাতক উপজেলার দোলার বাজার ইউনিয়নের পালপুর গ্রামের বাসিন্দা। তিনি মাস্টার সমুজ মিয়া তালুকদারের বড় পুত্র।
এর আগে তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইএনটি ও হেড নেক সার্জারি বিভাগে সহকারী সার্জন (এমও) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
একই বিভাগে দায়িত্ব পালনরত অবস্থায় তাঁকে সহকারী রেজিস্ট্রার পদে পদায়ন করা হয়েছে।
Leave a Reply