1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেলেন ছাতকের জসিম উদ্দিন সুমেন ও ফখরুল আলম।-গাজীপুর সংবাদ  শিশুবান্ধব উখিয়া গড়তে চাই একটি আধুনিক শিশু পার্ক-গাজীপুর সংবাদ  গজারিয়া ভবেরচর হাইওয়ে থানার নতুন ভবন পরিদর্শনে অতিরিক্ত আইজিপি-গাজীপুর সংবাদ  ছাতকে এক সপ্তাহ ধরে সুরমা নদী থেকে ড্রেজার দিয়ে বালু ও ভিটমাটি উত্তোলনের অভিযোগ-গাজীপুর সংবাদ  সাইক ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি (SIMT) ঢাকায় নিয়োগকর্তা সভা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে রাজনৈতিক মামলায়-১ ও ওয়ারেন্টভুক্ত মামলায়-১ গ্রেফতার-২-গাজীপুর সংবাদ  ঢাকা কলেজের বন্ধুদের পুনর্মিলনী নিয়ে অপপ্রচারের প্রতিবাদ জানালেন কর কমিশনার মর্তুজা শরিফুল ইসলাম রানা-গাজীপুর সংবাদ  বিএম কলেজের নতুন অধ্যক্ষকে শুভেচ্ছা জানালেন বিএম কলেজস্থ ভান্ডারিয়া উপজেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদ-গাজীপুর সংবাদ  পটুয়াখালীতে দীর্ঘ প্রতীক্ষার পর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমী, সম্পাদক রিমাইনুল ইসলাম রিমু-গাজীপুর সংবাদ  সাউথ ওয়েস্ট প্রাথমিক মেধা বৃত্তি” পরীক্ষা সম্পূর্ণ হয়েছে-গাজীপুর সংবাদ 

গোলখালী ইউপি প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগ, প্রশাসক নিয়োগের দাবি-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৫ টাইম ভিউ

স্টাফ রিপোর্টার

পটুয়াখালীর গলাচিপা উপজেলার ২ নম্বর গোলখালী ইউনিয়ন পরিষদের ১ নম্বর প্যানেল চেয়ারম্যান আবু সাঈদ আকনের বিরুদ্ধে ঘুষ গ্রহণ, আর্থিক অনিয়ম, সরকারি অর্থ আত্মসাৎ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে। এসব অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ইউনিয়ন পরিষদের কার্যক্রম সচল রাখতে প্যানেল চেয়ারম্যান পরিবর্তন অথবা উপযুক্ত প্রশাসক নিয়োগের দাবি জানিয়ে পটুয়াখালী জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন ইউনিয়ন পরিষদের সদস্য ও স্থানীয় সর্বসাধারণ।

৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে দেওয়া ওই আবেদনে বলা হয়, আবু সাঈদ আকন দায়িত্ব গ্রহণের পর থেকে বিভিন্ন অনিয়ম ও স্বেচ্ছাচারিতায় জড়িত রয়েছেন বলে অভিযোগকারীদের দাবি। তার বিরুদ্ধে ওঠা এসব অভিযোগের কারণে ইউনিয়ন পরিষদের স্বাভাবিক কার্যক্রম ও সাধারণ মানুষের নাগরিক সেবা ব্যাহত হচ্ছে বলেও আবেদনে উল্লেখ করা হয়েছে।

লিখিত অভিযোগে বলা হয়, জেলা পরিষদের অর্থায়নে মসজিদ-মন্দির সংস্কার ও নলকূপ (টিউবওয়েল) বরাদ্দ দেওয়ার কথা বলে আবেদনকারীদের কাছ থেকে ৫০ শতাংশ কমিশন ও মোটা অঙ্কের ঘুষ দাবি করা হচ্ছে। একইসঙ্গে স্থানীয় জনগণের কাছ থেকে ইউনিয়ন পরিষদের কর বা ট্যাক্স আদায় করে তা সরকারি কোষাগারে জমা না দিয়ে আত্মসাতের অভিযোগও করা হয়েছে।

এছাড়া সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির বিভিন্ন সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে। আবেদনে ভিজিডি, ফ্যামিলি কার্ড, বয়স্ক ভাতা ও বিধবা ভাতাসহ বিভিন্ন সরকারি সুবিধার কথা উল্লেখ করা হয়েছে।

অভিযোগকারীদের আরও দাবি, ইউনিয়ন পরিষদের কোনো আনুষ্ঠানিক সভা বা মিটিং না ডেকেই উন্নয়ন সহায়তা তহবিলের বিভিন্ন প্রকল্প একক সিদ্ধান্তে গ্রহণ করে ক্ষমতার অপব্যবহার করা হয়েছে। বিভিন্ন উন্নয়নমূলক কাজের বরাদ্দ পাইয়ে দেওয়ার নাম করে স্থানীয় ঠিকাদার ও ব্যক্তিদের কাছ থেকেও বিপুল অঙ্কের টাকা দাবি করার অভিযোগ আনা হয়েছে।

আবেদনে আরও বলা হয়, এসব অনিয়ম ও দুর্নীতির কারণে ইউনিয়নের সাধারণ নাগরিক সেবা ব্যাহত হচ্ছে এবং পরিষদের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। ফলে বর্তমান পরিস্থিতিতে ইউনিয়ন পরিষদের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা কঠিন হয়ে পড়েছে বলে অভিযোগকারীরা দাবি করেছেন।

এ অবস্থায় আবেদনে উত্থাপিত অভিযোগগুলো সুষ্ঠু ও নিরপেক্ষভাবে তদন্ত করে আবু সাঈদ আকনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি ইউনিয়ন পরিষদের সেবা কার্যক্রম সচল রাখার স্বার্থে সরকারি বিধি অনুযায়ী ১ নম্বর প্যানেল চেয়ারম্যান পরিবর্তন অথবা একজন উপযুক্ত প্রশাসক নিয়োগের আবেদন জানানো হয়েছে।

তবে এসব অভিযোগের বিষয়ে প্যানেল চেয়ারম্যান আবু সাঈদ আকনের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে তুলে ধরা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com