1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেলেন ছাতকের জসিম উদ্দিন সুমেন ও ফখরুল আলম।-গাজীপুর সংবাদ  শিশুবান্ধব উখিয়া গড়তে চাই একটি আধুনিক শিশু পার্ক-গাজীপুর সংবাদ  গজারিয়া ভবেরচর হাইওয়ে থানার নতুন ভবন পরিদর্শনে অতিরিক্ত আইজিপি-গাজীপুর সংবাদ  ছাতকে এক সপ্তাহ ধরে সুরমা নদী থেকে ড্রেজার দিয়ে বালু ও ভিটমাটি উত্তোলনের অভিযোগ-গাজীপুর সংবাদ  সাইক ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি (SIMT) ঢাকায় নিয়োগকর্তা সভা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে রাজনৈতিক মামলায়-১ ও ওয়ারেন্টভুক্ত মামলায়-১ গ্রেফতার-২-গাজীপুর সংবাদ  ঢাকা কলেজের বন্ধুদের পুনর্মিলনী নিয়ে অপপ্রচারের প্রতিবাদ জানালেন কর কমিশনার মর্তুজা শরিফুল ইসলাম রানা-গাজীপুর সংবাদ  বিএম কলেজের নতুন অধ্যক্ষকে শুভেচ্ছা জানালেন বিএম কলেজস্থ ভান্ডারিয়া উপজেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদ-গাজীপুর সংবাদ  পটুয়াখালীতে দীর্ঘ প্রতীক্ষার পর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমী, সম্পাদক রিমাইনুল ইসলাম রিমু-গাজীপুর সংবাদ  সাউথ ওয়েস্ট প্রাথমিক মেধা বৃত্তি” পরীক্ষা সম্পূর্ণ হয়েছে-গাজীপুর সংবাদ 

কাপাসিয়া মহাসড়কে নিষিদ্ধ লীগের রাষ্ট্রবিরোধী মিছিল: সাবেক ছাত্রলীগ নেতাসহ ২০ জন গ্রেফতার-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৯ টাইম ভিউ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: 

ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে সমবেত হয়ে সরকারবিরোধী ষড়যন্ত্র ও বিশৃঙ্খলা সৃষ্টির অপরাধে গাজীপুরের কাপাসিয়া থানায় করা সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাবেক এক ছাত্রলীগ নেতাসহ মোট ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া পরোয়ানাভুক্ত ও অন্যান্য মামলায় আরও ৮ জনসহ মোট ২০ জন আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে কাপাসিয়া থানা পুলিশ। আজ ১৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়। পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. সকাল অনুমান ০৫:৫০ ঘটিকায় কাপাসিয়া থানাধীন বারিষাব ইউনিয়নের পূর্ব লোহাদী সাকিনস্থ ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কের উপর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সমবেত হয়। তারা রাষ্ট্রকে অস্থিতিশীল ও অকার্যকর করার উদ্দেশ্যে সরকারবিরোধী ষড়যন্ত্র, অপপ্রচার ও উসকানিমূলক স্লোগান দেয়। এ ঘটনার প্রেক্ষিতে কাপাসিয়া থানায় ১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ধারা- ৮/৯(১)/৯(২)/৯(৩)/১০/১১/১২, সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯-এ একটি মামলা রুজু করা হয় (মামলা নং- ১৮/২৮৫)। পরবর্তীতে ১৪ সেপ্টেম্বর রাতে কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ নাসির আহমদের নেতৃত্বে পরিচালিত এক অভিযানে মিছিল ও রাষ্ট্রবিরোধী কার্যক্রমে জড়িত এজাহারনামীয় ও সক্রিয় ১২ আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃতরা তোরা হলেন জুয়েল রানা (৪৫): সাবেক সাংগঠনিক সম্পাদক, কাপাসিয়া উপজেলা ছাত্রলীগ (পিতা- আব্দুল মান্নান, সাং- তরুল) মোঃ হান্নান (৫১):সাবেক সাংগঠনিক সম্পাদক, ০৪নং ওয়ার্ড তরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ (পিতা- মৃত ছমির উদ্দিন, সাং- মৈশন) অন্যান্য আসামিরা: মোঃ জহিরুল ইসলাম (২৯), মোস্তাকিম (৩৭), সুমন (২৬), শ্রাবন (১৯), যোবায়ের (১৯), হৃদয় খান (২০), মুন্না হোসেন (১৯), সানী (২২), নিয়ান খান অমি (১৭) এবং সুমন (১৬)। মিছিলে অংশ নেওয়া ১২ জন ছাড়াও কাপাসিয়া থানা পুলিশ বিভিন্ন ওয়ারেন্টমূলে ০৬ জন এবং অন্যান্য নিয়মিত মামলায় ০২ জনসহ সর্বমোট ২০ জন আসামিকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করে। কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ নাসির আহমদ জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র নস্যাৎ করতে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com