1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম:
Gioca in sicurezza: esplora i Migliori Siti di Slot Online in Italia e le সুনামগঞ্জে সিলেট রেঞ্জের  ডিআইজি’র বার্ষিক পরিদর্শন-গাজীপুর সংবাদ  সুনামগঞ্জে সিলেট রেঞ্জের ডিআইজি’র বার্ষিক পরিদর্শন-গাজীপুর সংবাদ  জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন ছাতক থানার মিজানুর রহমান-গাজীপুর সংবাদ ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ সুনামগঞ্জে জেলা পর্যায়ের চূড়ান্ত বাছাই সম্পূর্ণ-গাজীপুর সংবাদ  স্বাধীন, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম ছাড়া সমাজ ও রাষ্ট্রের টেকসই উন্নয়ন সম্ভব নয় : শেখ মোস্তাফিজুর রহমান-গাজীপুর সংবাদ  নীলফামারীতে ১ম কমিউনিটি পুলিশিং কাবাডির পুরস্কার বিতরণ-গাজীপুর সংবাদ  Mostbet’teki en iyi casino oyunları ve kazanç fırsatları ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক সম্প্রসারণ ও আধুনিকায়নে ১৭৪ কোটি টাকা ব্যয়ে দুই-লেন সড়ক নির্মাণ কাজের শুভ সূচনা করলেন এমপি মিলন-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে পরিত্যক্ত ঘর থেকে ২০ বস্তা রাসায়নিক সার জব্দ-গাজীপুর সংবাদ 

১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ সুনামগঞ্জে জেলা পর্যায়ের চূড়ান্ত বাছাই সম্পূর্ণ-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ টাইম ভিউ

সেলিম মাহবুব, ছাতকঃ

বাংলাদেশ পুলিশের মাননীয় ইন্সপেক্টর জেনারেল মহোদয়ের নির্দেশনায় তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করা এবং মাদক ও অপরাধমুক্ত সুন্দর সমাজ গড়ে তোলার লক্ষ্যে সারাদেশে প্রথমবারের মতো শুরু হয়েছে “১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬”।

এরই ধারাবাহিকতায় আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:০০ ঘটিকায় সুনামগঞ্জ পুলিশ লাইন্স স্কুল মাঠে জেলা পর্যায়ের চূড়ান্ত বাছাই পর্ব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা পুলিশের সুযোগ্য পুলিশ সুপার জনাব এ বি এম জাকির হোসেন, পিপিএম মহোদয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) জনাব সুজন সরকার। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলা ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ এবং বিভিন্ন দলের খেলোয়াড়বৃন্দ।

জেলা পর্যায়ের এই প্রতিযোগিতায় ১২টি পুরুষ ও ৩টি নারী দল অংশগ্রহণ করে। দিনব্যাপী প্রতিযোগিতা শেষে ১টি পুরুষ ও ১টি নারী দল বিজয়ী হয়ে “১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬”-এর বিভাগীয় পর্যায়ে সুনামগঞ্জ জেলার প্রতিনিধিত্ব করার গৌরব অর্জন করে।

প্রতিযোগিতা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের মাঝে সম্মাননা হিসেবে ট্রফি ও মেডেল তুলে দেন সুনামগঞ্জ জেলা পুলিশের পুলিশ সুপার জনাব এ বি এম জাকির হোসেন, পিপিএম মহোদয়।

খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে ইতিবাচক ও সুস্থ বিনোদনের সঙ্গে সম্পৃক্ত করে মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখা এবং পুলিশ-জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সম্প্রীতি আরও সুদৃঢ় করাই এই আয়োজনের অন্যতম লক্ষ্য।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com