1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন

উখিয়া কুতুপালংয়ে যাত্রা শুরু করল সিজলের নতুন শাখা।-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫ টাইম ভিউ

সরওয়ার হোছাইন মানিক,

কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং বাজারে সিজল কুতুপালং শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। নতুন সম্ভাবনা, আধুনিক সেবা ও গ্রাহকবান্ধব কার্যক্রমের প্রত্যয়ে ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে আনুষ্ঠানিকভাবে শাখাটির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাপালং ইউনিয়ন বিএনপি-উত্তরের আহ্বায়ক জনাব সাদমান জামী চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে শাখাটির শুভ উদ্বোধন করেন জনাব এড. ছমি উদ্দিন।

এ সময় বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব মোস্তাফিজুর রহমান, ইউপি সদস্য জনাব হেলাল উদ্দিন, কুতুপালং বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জনাব জহির আহমদ, সাধারণ সম্পাদক মো. রুবেল, জিয়াউল হক, জনাব ইউনুছ আরমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, শুভানুধ্যায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, কুতুপালংয়ে সিজলের নতুন শাখার কার্যক্রম শুরু হওয়ায় স্থানীয় জনগণ ও ব্যবসায়ীদের জন্য সেবার পরিধি আরও বিস্তৃত হবে। তারা সিজলের নতুন শাখার সফলতা ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

অনুষ্ঠানে সিজল কর্তৃপক্ষ স্থানীয় জনগণ ও ব্যবসায়ীদের আন্তরিক সহযোগিতা কামনা করে। একই সঙ্গে গ্রাহকদের চাহিদা ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে মানসম্মত সেবা প্রদানের প্রত্যয় ব্যক্ত করা হয়। কুতুপালং সিজল শাখার সত্ত্বাধিকারী জনাব মোস্তাক আহমদ জানান, আমরা কাস্টমারের জন্য সর্বোচ্চ সুন্দর পরিবেশ নিশ্চিত করে ভালো মানের খাবার পরিবেশন করতে বদ্ধ পরিকর।

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতি নতুন শাখার যাত্রাকে আরও আনন্দময় ও প্রাণবন্ত করে তোলে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com