1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম:
পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেলেন ছাতকের জসিম উদ্দিন সুমেন ও ফখরুল আলম।-গাজীপুর সংবাদ  শিশুবান্ধব উখিয়া গড়তে চাই একটি আধুনিক শিশু পার্ক-গাজীপুর সংবাদ  গজারিয়া ভবেরচর হাইওয়ে থানার নতুন ভবন পরিদর্শনে অতিরিক্ত আইজিপি-গাজীপুর সংবাদ  ছাতকে এক সপ্তাহ ধরে সুরমা নদী থেকে ড্রেজার দিয়ে বালু ও ভিটমাটি উত্তোলনের অভিযোগ-গাজীপুর সংবাদ  সাইক ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি (SIMT) ঢাকায় নিয়োগকর্তা সভা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে রাজনৈতিক মামলায়-১ ও ওয়ারেন্টভুক্ত মামলায়-১ গ্রেফতার-২-গাজীপুর সংবাদ  ঢাকা কলেজের বন্ধুদের পুনর্মিলনী নিয়ে অপপ্রচারের প্রতিবাদ জানালেন কর কমিশনার মর্তুজা শরিফুল ইসলাম রানা-গাজীপুর সংবাদ  বিএম কলেজের নতুন অধ্যক্ষকে শুভেচ্ছা জানালেন বিএম কলেজস্থ ভান্ডারিয়া উপজেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদ-গাজীপুর সংবাদ  পটুয়াখালীতে দীর্ঘ প্রতীক্ষার পর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমী, সম্পাদক রিমাইনুল ইসলাম রিমু-গাজীপুর সংবাদ  সাউথ ওয়েস্ট প্রাথমিক মেধা বৃত্তি” পরীক্ষা সম্পূর্ণ হয়েছে-গাজীপুর সংবাদ 

গজারিয়া ভবেরচর হাইওয়ে থানার নতুন ভবন পরিদর্শনে অতিরিক্ত আইজিপি-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ৮ টাইম ভিউ

ওসমান গনি গজারিয়া প্রতিনিধিঃ

মুন্সিগঞ্জে গজারিয়া উপজেলা ভবেরচর হাইওয়ে থানার নবনির্মিত ভবন পরিদর্শন করেছেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) মো. সায়েদুর রহমান। এ সময় তিনি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শীত মৌসুমে ডাকাতি প্রতিরোধ, সড়কে নিরাপত্তা জোরদার এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে ট্রাফিক আইন বাস্তবায়নে পুলিশের বিভিন্ন কার্যক্রমের কথা তুলে ধরেন।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেন। পরে গজারিয়ার ভবেরচর হাইওয়ে থানার নবনির্মিত ভবন ঘুরে দেখেন এবং ভবনটির নির্মাণকাজের অগ্রগতি ও সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অতিরিক্ত আইজিপি মো. সায়েদুর রহমান বলেন, শীত মৌসুমে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির ঘটনা প্রতিরোধে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। মহাসড়কে যাত্রী ও পণ্যবাহী যানবাহনের নিরাপদ চলাচল নিশ্চিত করতে পুলিশের নজরদারি ও তৎপরতা বাড়ানো হবে। এ ছাড়া মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মহাসড়কে এআই ক্যামেরার মাধ্যমে ট্রাফিক আইন বাস্তবায়নের বিষয়ে তিনি বলেন, আধুনিক প্রযুক্তির সহায়তায় স্বয়ংক্রিয় পদ্ধতিতে ট্রাফিক আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে। এর ফলে চালকদের মধ্যে ট্রাফিক আইন মেনে চলার প্রবণতা ও সচেতনতা বাড়ছে। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রযুক্তিনির্ভর এ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এ সময় ভবেরচর হাইওয়ে থানার নতুন ভবনের নির্মাণকাজের গুণগত মান নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, হাইওয়ে পুলিশের ল্যান্ডস অ্যান্ড বিল্ডিংস-সংক্রান্ত কাজ ইতোমধ্যে শেষের দিকে রয়েছে। ভবেরচর হাইওয়ে থানা প্রকল্পের আওতায় নির্মিত এ থানাটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষা, দুর্ঘটনা প্রতিরোধ এবং যাত্রীসাধারণের নিরাপত্তা নিশ্চিতে থানাটির কার্যক্রম আরও গতিশীল হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশের ডিআইজি মো. মুনতাছির রহমান, গাজীপুরের পুলিশ সুপার মাহাবুবুর রহমান, অতিথি পুলিশ সুপার সীমা রাণী সরকার, ভবেরচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামানসহ হাইওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় কর্মকর্তারা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com