1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম:
ধর্মঘট ঘিরে চট্টগ্রামে দুই বাস ও টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন-গাজীপুর সংবাদ  গজারিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সাথে নির্বাহী অফিসার এর ফুলেল শুভেচছা বিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে ১৮৫ বিদ্যালয়ের ৩৪৩ শিক্ষার্থী নিয়ে প্রথমবার মেধাবৃত্তি পরীক্ষা-গাজীপুর সংবাদ  ছাতকে কেন্দ্রীয় শ্মশান ঘাটে ৩৩ তম বর্ষ কালী পূজা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  প্রবাসী দেলোয়ার হোসাইনের স্বদেশ প্রত্যাবর্তনে মোহাম্মদনগরে সংবর্ধনা-গাজীপুর সংবাদ  বাংলাদেশ ভূমিহীন গৃহহীন হাউসিং লিমিটেডের উদ্যোগে, ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাব ও জাতীয় নিউজ ক্লাবের সার্বিক সহযোগিতা-গাজীপুর সংবাদ  দেশ থিয়েটার সিলেটের পরিবেশনায় জিয়াউর রহমান’র জীবন ভিত্তিক মঞ্চ নাটক– গর্বিত রাষ্ট্র নায়ক মঞ্চস্হ হয়।-গাজীপুর সংবাদ  ছাতকে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি অনুমোদন-গাজীপুর সংবাদ  সমবায়ের শক্তিতে গড়ব সোনার বাংলাদেশ: কাপাসিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন-গাজীপুর সংবাদ 

গজারিয়া প্রধানমন্ত্রীর উপহারের ঘরে আগুন-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ২৬২ টাইম ভিউ

ওসমান গনি,গজারিয়া প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা প্রধানমন্ত্রীর উপহারের মুজিববর্ষের ঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (১৩ নভেম্বর) দিবাগত রাত এগারটার দিকে উপজেলার হোসেন্দী ইউনিয়নের গোয়ালগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। এতে ঘরটির বারান্দার কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আলী বলেন,সোমবার দিবাগত ১১টার দিকে আশ্রয়ন প্রকল্পের সুমি বেগমের ঘরের বারান্দায় তারা আগুন দেখতে পান। আশপাশে লোকজন থাকায় আগুন বেশি বাড়তে পারে নাই। স্থানীয়দের চেষ্টায় বিশ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগেও গত বুধবার (৮ অক্টোবর) রাতে এই আশ্রয়ন প্রকল্পের বিধবা বিলকিস বেগমের ঘরের জানলার বাহিরের অংশে আগুন দেখতে পান। সাথে সাথে তা নিভিয়ে ফেলায় তেমন কোন ক্ষতি হয়নি।

ভুক্তভোগী ঘর মালিক বিধবা সুমি বেগম বলেন, তার বাবা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। দুই সন্তানকে বাবার বাড়িতে রেখে তিনি বাবার সাথে হাসপাতালে ছিলেন। এর মধ্যে বুধবার চারটার সময় খবর পান তার ঘরের সামনে জড়ো করে রাখা খড়কুটোয় আগুন লাগানো হয়েছে। পরবর্তীতে স্থানীয়রা সেটি নিভিয়ে ফেলে। রাত ১১টার সময় তিনি জানতে পারেন তার ঘরের বারান্দায় আগুন দেওয়া হয়েছে। আগুনে ঘরের বারান্দার অংশ সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ঘরের সামনে জড়ো করে রাখা প্রতিবেশী হাসান আলীর ধান পুড়ে গেছে। বিষয়টি পরিকল্পিত উল্লেখ করে এ ঘটনায় জড়িতদের বিচার দাবি করেন তিনি।

বিষয়টি সম্পর্কে গজারিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাজুল ইসলাম বলেন, ‘ঘটনা সত্যি, বিষয়টি আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’

বিষয়টি সম্পর্কে গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহফুজ জানান সকাল দশটার দিকে আমি সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘরটি রাস্তার পাশে,কেউ ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়েছে নাকি কোন উৎস থেকে আগুন লেগেছে বিষয়টি আমরা খতিয়ে দেখবো।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com