1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
ছাতকে টেকনিশিয়ান সংগঠনের বনভোজন জাফলং’র উদ্দেশ্যে-গাজীপুর সংবাদ  ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী বিশেষ অভিযান: ৮ জনের তিন মাসের কারাদণ্ড-গাজীপুর সংবাদ  হত্যা নান অভিযোগ মামলায় আওয়ামী লীগ নেতা লেদু গ্রেফতার-গাজীপুর সংবাদ  ধর্মঘট ঘিরে চট্টগ্রামে দুই বাস ও টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন-গাজীপুর সংবাদ  গজারিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সাথে নির্বাহী অফিসার এর ফুলেল শুভেচছা বিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে ১৮৫ বিদ্যালয়ের ৩৪৩ শিক্ষার্থী নিয়ে প্রথমবার মেধাবৃত্তি পরীক্ষা-গাজীপুর সংবাদ  ছাতকে কেন্দ্রীয় শ্মশান ঘাটে ৩৩ তম বর্ষ কালী পূজা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  প্রবাসী দেলোয়ার হোসাইনের স্বদেশ প্রত্যাবর্তনে মোহাম্মদনগরে সংবর্ধনা-গাজীপুর সংবাদ  বাংলাদেশ ভূমিহীন গৃহহীন হাউসিং লিমিটেডের উদ্যোগে, ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাব ও জাতীয় নিউজ ক্লাবের সার্বিক সহযোগিতা-গাজীপুর সংবাদ  দেশ থিয়েটার সিলেটের পরিবেশনায় জিয়াউর রহমান’র জীবন ভিত্তিক মঞ্চ নাটক– গর্বিত রাষ্ট্র নায়ক মঞ্চস্হ হয়।-গাজীপুর সংবাদ 

মুক্তিযোদ্ধা ঋণগ্রস্ত ২/৩ লাখ টাকার বাগান নস্ট করলো দুর্বৃত্তরা-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪
  • ২১১ টাইম ভিউ

মোহাম্মদ মাসুদ।

চট্টগ্রাম:হাটহাজারীতে মুক্তিযোদ্ধা পরিবারের ৬০০ ফলের গাছ কেটে নস্ট করলো দুর্বৃত্তরা। একাধিকবার বাগানের সর্বনাশে ঋণগ্রস্ত নিরুপায় পরিবার। ২/৩ লক্ষাধিক টাকার আর্থিক ক্ষতি কিভাবে পুষিয়ে উঠবে আর ঋণ পরিশোধ করবে কিভাবে বুঝতে পারছে কিছুতেই। সমাধানে হতাশ আর্থিক ক্ষয়-ক্ষতিতে দিশেহারা।

হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ৩নং ওয়ার্ড উদালিয়া গ্রামে রাতের আঁধারে এক মুক্তিযোদ্ধা পরিবারের ৩ একর জায়গা জুড়ে লাগানো প্রায় ৬শতাধিক আম্রপালি ও বড়ইয়ের ১ বছর বয়সী চারা গাছ কেটে সাবার করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (৯ জানুয়ারী) বেলা ১২ টার দিকে ভুক্তভোগী পরিবারটি এ তথ্যটি নিশ্চিত করেন। এর আগে সোমবার রাতের কোনো এক সময় অথবা ভোর রাতের দিকে দুর্বৃত্তরা এ ঘটনাটি ঘটায় বলে জানান তারা।

সূত্রে জানা গেছে, ওই গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম সেকান্দর মিয়ার সন্তান হাবিব, সাইফুল ইসলাম ও সংবাদকর্মী মহিন উদ্দীন উক্ত স্থানে বিভিন্ন ফল গাছের বাগান করেন। বাগান তৈরী করা, চারা রোপণ থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত ঋণ করা দেড় থেকে দুই লক্ষাধিক টাকা ব্যয় হয়। কিন্তু মঙ্গলবার সকালে প্রতিদিনের মতো বাগানে গিয়ে দেখা যায় সোমবার দিবাগত রাতে অথবা ভোর রাতের দিকে কে বা কারা বাগানের প্রায় চার শতের অধিক আম্রপালি ও আপেল বড়ই গাছের চারা উপড়ে ও কেটে তছনছ করে ফেলেছে। এতে ওই মুক্তিযোদ্ধা পরিবারের ২/৩ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্তরা।

ক্ষতিগ্রস্ত পরিবারের সন্তান হাবিবুর রহমান বেলা ১ টা ৩০ মিনিটের দিকে জানান, আমাদের সাথে কারো শত্রুতা নেই। প্রতিদিন আমি সকালে এবং বিকেলে দুইবার বাগানে এসে দেখে যায়। গতকাল বিকেলেও এসে দেখে গিয়েছিলাম। কিন্তু প্রতিদিনের মতো আজ মঙ্গলবার সকালে বাগানে এসে দেখি এই বাগানের সব আম ও বড়ই গাছের চারা উপড়ে ফেলা ও কাটা। গতবছরও আমাদের বাগানের প্রায় ৬ শতাধিক কলা গাছের চারা কে বা কারা কেটে ফেলেছিলো। কে এই সর্বনাশ করল বুঝতে পারছি না। এই বাগান করতে গিয়ে ঋণগ্রস্ত হয়েছি আমরা। কীভাবে এই ক্ষতি পুষিয়ে উঠব বুঝতে পারছি না। এ ঘটনায় আমরা উপজেলা নির্বাহী অফিসার ও হাটহাজারী মডেল থানায় অভিযোগ করার প্রস্তুুতি নিচ্ছি।

জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবিএম মশিউজ্জামান জানান, এখনো পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, গত বছরের ৩০ মে মঙ্গলবার রাতেও ওই মুক্তিযোদ্ধা পরিবারের প্রায় ৬ শতাধিক কলা গাছ কেটে ফেলেছিলো দুর্বৃত্তরা। তখন ওই ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার ও সংশ্লিষ্ট মডেল থানায় একটি অভিযোগ করেছিলেন ভুক্তভোগী মুক্তিযোদ্ধা পরিবারটি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com