1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম:
ছাতকে টেকনিশিয়ান সংগঠনের বনভোজন জাফলং’র উদ্দেশ্যে-গাজীপুর সংবাদ  ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী বিশেষ অভিযান: ৮ জনের তিন মাসের কারাদণ্ড-গাজীপুর সংবাদ  হত্যা নান অভিযোগ মামলায় আওয়ামী লীগ নেতা লেদু গ্রেফতার-গাজীপুর সংবাদ  ধর্মঘট ঘিরে চট্টগ্রামে দুই বাস ও টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন-গাজীপুর সংবাদ  গজারিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সাথে নির্বাহী অফিসার এর ফুলেল শুভেচছা বিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে ১৮৫ বিদ্যালয়ের ৩৪৩ শিক্ষার্থী নিয়ে প্রথমবার মেধাবৃত্তি পরীক্ষা-গাজীপুর সংবাদ  ছাতকে কেন্দ্রীয় শ্মশান ঘাটে ৩৩ তম বর্ষ কালী পূজা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  প্রবাসী দেলোয়ার হোসাইনের স্বদেশ প্রত্যাবর্তনে মোহাম্মদনগরে সংবর্ধনা-গাজীপুর সংবাদ  বাংলাদেশ ভূমিহীন গৃহহীন হাউসিং লিমিটেডের উদ্যোগে, ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাব ও জাতীয় নিউজ ক্লাবের সার্বিক সহযোগিতা-গাজীপুর সংবাদ  দেশ থিয়েটার সিলেটের পরিবেশনায় জিয়াউর রহমান’র জীবন ভিত্তিক মঞ্চ নাটক– গর্বিত রাষ্ট্র নায়ক মঞ্চস্হ হয়।-গাজীপুর সংবাদ 

সাপাহারে পূর্ব শত্রুতার জের ধরে খড়ের গাদায় আগুন লাগিয়ে ক্ষতিসাধন-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪
  • ২৪১ টাইম ভিউ

নাজমুল হক সনি ,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি

:নওগাঁর সাপাহারে পূর্ব শত্রুতার জের ধরে খড়ের গাদায় আগুন লাগিয়ে লাখ টাকার ক্ষতি সাধন করেছে প্রতিপক্ষের লোকজন। ঘটনাটি ঘটেছে উপজেলার তিলনা ইউনিয়নের চন্দুরা গ্রামে। বিষয়টি নিয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী আব্দুল মতিন। আব্দুল মতিন চন্দুরা গ্রামের মৃত সহিরউদ্দীনের ছেলে বলে জানা গেছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, আব্দুল মতিনের প্রতিবেশীদের সাথে বেশ কিছুদিন যাবৎ বসতবাড়ীর জায়গা নিয়ে বিরোধ চলছিলো। এই বিরোধের জের ধরে প্রতিপক্ষরা নানাবিধ হুমকি ধামকা প্রদান করছিলো আব্দুল মতিনকে। এরই ধারাবাহিকতায় ১৩ ফেব্রুয়ারী রাত সাড়ে ১২ টার দিকে পূর্বপরিকল্পিত ভাবে মতিনের খলিয়ানে থাকা তিনটি খড়ের গাদায় আগুন লাগিয়ে দেয় প্রতিপক্ষরা। যাতে করে প্রায় এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগে পাওয়া যায়। পরে আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয়রা টের পেলে ডাক চিৎকার শুরু করে। আব্দুল মতিন জানতে পেরে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নেভানোর চেষ্টা করেন। ইতিমধ্যে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই তিনটি পালা পুড়ে ছাই হয়ে যায়।

এ ঘটনায় আব্দুল মতিন বাদী হয়ে থানায় ৬ জনকে বিবাদী করে একটি অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হলো চন্দুরা গ্রামের আব্দুল খালেকের ছেলে নুরনবী,মোস্তাফিজুর রহমান,ফজলুর রহমান একই গ্রামের নুরনবীর স্ত্রী মনোয়ারা, ফজলুর রহমানের স্ত্রী নাসিমা খাতুন, একাব্বর বাদশার ছেলে মো. সেলিম।

এ বিষয়ে বিবাদীদের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে ফোন বন্ধ পাওয়া যায়।
বিষয়টি নিয়ে সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব’র সাথে কথা হলে তিনি বলেন, অভিযোগ পেয়েছি। একজন অফিসারকে ইনডোজ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com