1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ২৭ মে ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪ পরিবারের পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সম্পাদক ও প্রকাশক খান মো:মেহেদী-গাজীপুর সংবাদ  মুড়ি-বাতাসা ও ভ্যানগাড়িতে প্রচারণা: কাপাসিয়ায় ব্যতিক্রমী নির্বাচনী ভাবনায় আলোচনায় মুফতি আজিজুল হক-গাজীপুর সংবাদ  গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নে সহকারী শিক্ষক সমিতির নতুন কমিটি গঠন-গাজীপুর সংবাদ  কৃষকদের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তা বিতরণ-গাজীপুর সংবাদ  ছাতকে দুইশত ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার-গাজীপুর সংবাদ  ছাতকে উত্তর খুরমা ইউনিয়নে সহকারী শিক্ষক সমিতির নতুন কমিটি গঠন-গাজীপুর সংবাদ  পবিত্র ঈদুল আষহা র, শুভেচছা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জের কৃতি সন্তান মোয়াজ্জেম হোসেন সাহেদ-গাজীপুর সংবাদ Beef Casino Review Max 125% up to C$900 + 600 Free Spins *সরকারের রাজস্ব ক্ষতি ২ কোটি টাকা* সুনামগঞ্জে সুরমা নদীতে বালু উত্তোলন-গাজীপুর সংবাদ  সুনামগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম’র ১২৭ তম জন্মবার্ষিকী পালন-গাজীপুর সংবাদ 

শীতার্ত-অসহায়দের শীতবস্ত্র বিতরণ-বিজিবি-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ২৪২ টাইম ভিউ

মোহাম্মদ মাসুদ

বিজিবি মহাপরিচালকের মায়ানমার সীমান্ত পরিদর্শন এবং শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ।

১৮ জানুয়ারি,বর্ডার গার্ড বাংলাদেশ প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমে তথ্য নিশ্চিত করেন। বিজিবি মহাপরিচালক গত বুধবার কক্সবাজারের মায়ানমার সীমান্তে পালংখালী এবং ঘুমধুম বিওপি পরিদর্শন করেন।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান, বিজিবিএম, বিএএম, এনডিসি, পিএসসি কক্সবাজার, টেকনাফ এবং সেন্টমার্টিনে মায়ানমার সীমান্ত পরিদর্শন করেছেন এবং সেন্টমার্টিন দ্বীপের শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন।

এ সময় তিনি বিওপির প্রতিরক্ষামূলক ব্যবস্থা পরিদর্শনের পাশাপাশি সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও মাদক পাচার রোধসহ যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদস্যদেরকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দেন। পাশাপাশি সকল প্রকার সীমান্ত অপরাধ দমনের বিষয়ে গোয়েন্দা তৎপরতার পাশাপাশি আভিযানিক কার্যক্রমে আরো গতিশীলতা আনয়নের জন্য নির্দেশনা দেন।

বিজিবি মহাপরিচালক আজ টেকনাফ ব্যাটালিয়নের অধীনস্থ সেন্টমার্টিন বিওপি এবং সার্বিক প্রতিরক্ষামূলক ব্যবস্থা পরিদর্শন করেন। এ সময় তিনি সৈনিকদের সাথে কুশল বিনিময়ের পাশাপাশি আভিযানিক কার্যক্রমের বিষয়ে খোঁজখবর নেন। পরিদর্শন শেষে বিজিবি মহাপরিচালক সেন্টমার্টিন দ্বীপে বসবাসরত ২০০ জন শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

মহাপরিচালকের পরিদর্শনকালীন বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, কক্সবাজার রিজিয়নের রিজিয়ন কমান্ডার, রামু সেক্টরের সেক্টর কমান্ডার এবং সংশ্লিষ্ট ব্যাটালিয়নের অধিনায়কসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সদর দপ্তর,বর্ডার গার্ড বাংলাদেশ থেকে মোঃ শরীফুল ইসলাম, পিবিজিএমএস জনসংযোগ কর্মকর্তা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com