1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন

দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪ পরিবারের পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সম্পাদক ও প্রকাশক খান মো:মেহেদী-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ৯১ টাইম ভিউ

নিজস্ব প্রতিবেদক :-

দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪ পরিবারের পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪ পত্রিকার সম্পাদক ও প্রকাশক সাংবাদিক খান মো: মেহেদী।

সাংবাদিকদের দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪ পত্রিকার সম্পাদক প্রকাশক সাংবাদিক খান মো : মেহেদী সাংবাদিকদের জানান গণমাধ্যমকর্মী, শুভানুধ্যায়ী, দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ঈদ মোবারক জানিয়েছেন।

তিনি বলেন, “পবিত্র ঈদুল আযহা আমাদের ত্যাগ, ধৈর্য, সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও মানবতার মহান শিক্ষায় উদ্বুদ্ধ করে। হযরত ইব্রাহিম (আ.)-এর মহান আত্মত্যাগ মুসলিম উম্মাহর জন্য চিরন্তন আদর্শ ও অনুপ্রেরণা। এই ঈদ আমাদের আত্মশুদ্ধি, মানবসেবা ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের শিক্ষা দেয়।”
তিনি আরও বলেন, “বর্তমান সময়ে সমাজে নৈতিক অবক্ষয়, হিংসা-বিদ্বেষ ও অসহিষ্ণুতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ঈদুল আযহার প্রকৃত শিক্ষা যদি আমরা ব্যক্তি ও সমাজজীবনে বাস্তবায়ন করতে পারি, তাহলে সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা সম্ভব হবে।”

গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন,

“সাংবাদিকরা সমাজের দর্পণ। সত্য ও ন্যায়ের পক্ষে থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। মিথ্যা, অপপ্রচার ও অন্যায়ের বিরুদ্ধে সাহসিকতার সাথে কাজ করার মধ্য দিয়েই গণমাধ্যমের মর্যাদা আরও সুদৃঢ় হবে।”

তিনি আরও বলেন, “ঈদের আনন্দ তখনই পরিপূর্ণতা পায়, যখন সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষও সেই আনন্দে সামিল হতে পারে। তাই আসুন, আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে মানবিক দায়িত্ব পালন করি এবং কোরবানির প্রকৃত শিক্ষা হৃদয়ে ধারণ করি।”

দেশবাসীর উদ্দেশ্যে তিনি আহ্বান জানিয়ে বলেন,
“আসুন, আমরা ভেদাভেদ ভুলে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক ভালোবাসার বন্ধনে আবদ্ধ হই। একটি মানবিক, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাই একসাথে কাজ করি।”
বার্তার শেষে খান সেলিম রহমান মহান আল্লাহর দরবারে দোয়া কামনা করে বলেন, “পবিত্র ঈদুল আযহার বরকতে দেশ ও জাতির জীবনে বয়ে আসুক শান্তি, সুখ, সমৃদ্ধি ও কল্যাণ। মহান আল্লাহ আমাদের সবাইকে সুস্থতা, নিরাপত্তা ও মানবতার পথে চলার তাওফিক দান করুন।”

সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা।
ঈদ মোবারক।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com