1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
জুলাই গণহত্যা মামলা: সাক্ষীদের প্রাণনাশের হুমকি ও গালিগালাজের অভিযোগে থানায় জিডি-গাজীপুর সংবাদ  সাংবাদিককে মিথ্যা জিডি হয়রানি, ইউএনও মোশারফের শাস্তি দাবি : টিপিএসবি’র-গাজীপুর সংবাদ  ছাতকে উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন-গাজীপুর সংবাদ গজারিয়া উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্ধোধন-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে সরিষা চাষে সরকারের সহায়তা: ৮ হাজার ২০০ কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সার-গাজীপুর সংবাদ  ছাতক পৌর হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন-গাজীপুর সংবাদ  ছাতকের ছনবাড়ী বাজারে প্রস্তাবিত সোনাই নদী শুল্ক স্টেশন পরিদর্শন করেন সিলেট বিভাগীয় কমিশনার-গাজীপুর সংবাদ  বাবার মুক্তিযোদ্ধা গেজেট বাতিল, ‎কোটায় পাওয়া মেয়ের চাকরি বহালের অভিযোগ-গাজীপুর সংবাদ  আমন ধান কাটার ভরা মৌসুমে ঠাকুরগাঁওয়ে শিলাবৃষ্টি, দু:চিন্তায় কৃষক-গাজীপুর সংবাদ  গজারিয়ায় অর্ধশত বছরের গাছ কেটে দোকান নির্মাণের অভিযোগ-গাজীপুর সংবাদ 

ফরিদগঞ্জে চাঁদাবাজির মামলায় চেয়ারম্যান-মেম্বার কারাগারে-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ২৭৬ টাইম ভিউ

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি,মোঃ এনামুল হক খোকন পাটওয়ারী

চাঁদপুরের ফরিদগঞ্জে চাঁদাবাজির মামলায় ইউপি চেয়ারম্যান ও মেম্বারকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার সকালে হাজিরা দিতে গেলে জামিন আবেদন নামঞ্জুর করে চাঁদপুরের বিচারিক আদালত-১-এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোরশেদুল আলম তাঁদের কারাগারে পাঠান।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. হুমায়ুন কবির বলেন, উপজেলার চর দুঃখিয়া পশ্চিম ইউনিয়নের আলমগীর হোসেন বাদী হয়ে গত বছর চাঁদপুর জুডিশিয়াল আদালতে চাঁদাবাজির মামলা করেন। মামলায় স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান মাস্টার, ইউপি সদস্য মো. আবদুস সাত্তারসহ ১১ জনকে আসামি করা হয়। আদালত মামলা গ্রহণ করে পিবিআইকে তদন্তের দায়িত্ব দেন।

পিবিআইয়ের পরিদর্শক পুলক বড়ুয়া বলেন, ‘আদালত থেকে দায়িত্ব পেয়ে মামলাটি তদন্ত করি। মামলার বাদী আলমগীর হোসেনের স্ত্রীকে আটকে রেখে ২ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ করা হয়। তদন্ত শেষে অভিযোগের সত্যতা পেয়ে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দিই।’

মামলার বাদী আলমগীর হোসেন বলেন, পিবিআই তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর আজ বৃহস্পতিবার আদালত মামলাটির শুনানির দিন ধার্য করেন। শুনানি শেষে আদালত ইউপি চেয়ারম্যান মো. শাহজাহান মাস্টার ও ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আব্দুস সাত্তারকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান। তবে একই মামলার অন্য আসামিদের জামিন দেওয়া হয়।

উল্লেখ্য, সম্প্রতি ওই ইউপি চেয়ারম্যানের অনিয়মের প্রতিবাদ করায় ইউপি সচিব ইমাম হোসেন হাসানকে মারধর করার ঘটনায় স্হানীয় ও জাতীয় দৈনিক  পত্রিকাসহ বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com