1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ২৭ মে ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪ পরিবারের পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সম্পাদক ও প্রকাশক খান মো:মেহেদী-গাজীপুর সংবাদ  মুড়ি-বাতাসা ও ভ্যানগাড়িতে প্রচারণা: কাপাসিয়ায় ব্যতিক্রমী নির্বাচনী ভাবনায় আলোচনায় মুফতি আজিজুল হক-গাজীপুর সংবাদ  গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নে সহকারী শিক্ষক সমিতির নতুন কমিটি গঠন-গাজীপুর সংবাদ  কৃষকদের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তা বিতরণ-গাজীপুর সংবাদ  ছাতকে দুইশত ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার-গাজীপুর সংবাদ  ছাতকে উত্তর খুরমা ইউনিয়নে সহকারী শিক্ষক সমিতির নতুন কমিটি গঠন-গাজীপুর সংবাদ  পবিত্র ঈদুল আষহা র, শুভেচছা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জের কৃতি সন্তান মোয়াজ্জেম হোসেন সাহেদ-গাজীপুর সংবাদ Beef Casino Review Max 125% up to C$900 + 600 Free Spins *সরকারের রাজস্ব ক্ষতি ২ কোটি টাকা* সুনামগঞ্জে সুরমা নদীতে বালু উত্তোলন-গাজীপুর সংবাদ  সুনামগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম’র ১২৭ তম জন্মবার্ষিকী পালন-গাজীপুর সংবাদ 

হারিছ চৌধুরী বাজারে আগুনে ৪ দোকান পুড়ে ছাই, ৫০ লক্ষাধিক টাকার ক্ষতি-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪
  • ২৭৮ টাইম ভিউ

আহসান হাবীব স্টাফ রিপোর্টার

নোয়াখালী সুবর্ণচর উপজেলার হারিছ চৌধুরী বাজারে আগুন লেগে চারটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আরো দুইটি দোকান আংশিক পুড়ে গেছে, এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তদের দাবি।

শনিবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে সাত টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন, ফার্মেসী ব্যবসায়ী লিমন, সেলুন দোকানদার ফিল্টন, কাপড় দোকানদার জৌগস্বর, মুদি দোকানদার আব্দুল হাই মেম্বার, হোটেল দোকানদার আফসার।

চরজুবিলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল্লাহ খসরু জানান, সকাল সাড়ে সাত টার দিকে আমার বাসার সামনে হারিছ চৌধুরী বাজারে হঠাৎ বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে মুহূর্তের মধ্যে চারটি দোকান পুড়ে ছাই হয়ে যায়, আরো দুইটি দোকান আংশিক পুড়ে গেছে, এতে ব্যবসায়ীদের প্রায় ৫০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এলাকাবাসীর সহযোগিতায় ব্যবসায়ীরা তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসকে খবর দেয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু এর আগেই চারটি দোকার পুড়ে যায়।

সুবর্ণচর ফায়ার সার্ভিস কর্মকর্তা নুর নবী জানান, চরজুবিলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল্লাহ খসরু’র মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত। তবে এখনও ক্ষয়ক্ষতি নিরূপণ করা সম্ভব হয়নি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com