1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
ভান্ডারিয়ায় বাস স্ট্যান্ডে ২টি থামানো বাসে গভীর রাতে আগুন, একজনের মৃত্যু।-গাজীপুর সংবাদ  ছাতক সমিতির সাবেক সভাপতি ফজর আলীর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  বড়লেখায় হিনাইনগর যুব সংঘের সভাপতির জন্মদিন উদযাপন-গাজীপুর সংবাদ  পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেলেন ছাতকের জসিম উদ্দিন সুমেন ও ফখরুল আলম।-গাজীপুর সংবাদ  শিশুবান্ধব উখিয়া গড়তে চাই একটি আধুনিক শিশু পার্ক-গাজীপুর সংবাদ  গজারিয়া ভবেরচর হাইওয়ে থানার নতুন ভবন পরিদর্শনে অতিরিক্ত আইজিপি-গাজীপুর সংবাদ  ছাতকে এক সপ্তাহ ধরে সুরমা নদী থেকে ড্রেজার দিয়ে বালু ও ভিটমাটি উত্তোলনের অভিযোগ-গাজীপুর সংবাদ  সাইক ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি (SIMT) ঢাকায় নিয়োগকর্তা সভা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে রাজনৈতিক মামলায়-১ ও ওয়ারেন্টভুক্ত মামলায়-১ গ্রেফতার-২-গাজীপুর সংবাদ  ঢাকা কলেজের বন্ধুদের পুনর্মিলনী নিয়ে অপপ্রচারের প্রতিবাদ জানালেন কর কমিশনার মর্তুজা শরিফুল ইসলাম রানা-গাজীপুর সংবাদ 

গলাচিপায় ফরিদা বেগমের বসতঘর আগুনে পুড়ে ছাই, নিঃস্ব পরিবার-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ২২০ টাইম ভিউ

মোঃ মামুন হোসাইন।পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

পটুয়াখালীর গলাচিপায় ফরিদা বেগমের তিলে তিলে গড়া স্বপ্নের বসতঘর আগুনে পুড়ে ছাই। এতে নিঃস্ব হয়ে গেছে ফরিদা বেগমের পরিবার। ঘটনাটি ঘটেছে উপজেলার গোলখালী ইউনিয়নের ছোট গাবুয়া গ্রামের ১নং ওয়ার্ড আদম পোল সংলগ্ন মন্নান হাওলাদারের মেয়ে ফরিদা বেগমের বাড়িতে। স্থানীয় সূত্রে ও এলাকাবাসীর কাছ থেকে জানা যায় সোমবার ১৮ সেপ্টেম্বর ভোর ৪ টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে ফরিদা বেগমের ঘরে আগুন লাগে। আর এতে পুড়ে ছাই হয়ে যায় তার ঘরটি। এ বিষয়ে ফরিদা বেগম কান্না জড়িত কন্ঠে বলেন, কত কষ্ট করে তিলে তিলে তৈরি করেছি এই ঘরটি। কত স্বপ্ন ছিল আমার। কিন্তু আগুন আমার সবকিছু শেষ করে দিলো। রাতে হঠাৎ দেখি আগুণ আর তীব্র গরমে ঘরে থেকে বাহিরে বের হয়ে আসি। মুহুর্তেই সব পুড়ে ছাই হয়ে গেছে।

আমার কিছুই বাকি নাই। কোন কিছু রক্ষা করতে পারি নাই। আমি পথে বসে গেলাম। থাকার মত আর কোন জায়গা আমার রইল না। এ বিষয়ে ফরিদা বেগমের বাবা মন্নান হাওলাদার বলেন, আমার মেয়ের শেষ সম্বল ছিল ঘরটি। কয়েকমাস আগে উঠিয়েছিল ঘরটি। কিন্তু আগুনে পুড়ে সব শেষ হয়ে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী, এমপি সাহেব, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার সহ সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিলে আমার মেয়েটা আবার নতুন করে তার সংসার গোছাতে পারবে। এ বিষয়ে গোলখালী ইউনিয়নের চেয়ারমান মো. নাসির উদ্দিন বলেন, খবর শুনে ঘটনাস্থলে গিয়েছি। ফরিদা বেগমের পরিবারটি অসহায় হয়ে গেছে। আমরা তাকে সর্বাত্মক সহায়তা করার চেষ্টা করব।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com