1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম:
StakePrix mobile App: Spielen Sie Ihre Lieblings-Casino-Spiele überall ঠাকুরগাঁও জেলা প্রশাসকের রাণীশংকৈল উপজেলা পরিদর্শন:উন্নয়ন, শিক্ষা ও জনসেবায় গুরুত্বারোপ-গাজীপুর সংবাদ  ঠাকুরগাঁওয়ে টাঙ্গনের স্রোতে নিভে গেল এক শিশুর প্রাণ, এসএসসি পরীক্ষার্থী এখনও নিখোঁজ-গাজীপুর সংবাদ  So erhalten Sie den besten Bonus im Dreamz Casino: Ein Leitfaden für neue Spieler So erhalten Sie den besten Bonus im Dreamz Casino: Ein Leitfaden für neue Spieler Erleben Sie die besten Slots und Cashback-Angebote im 444 Casino Schweiz শোক, শ্রদ্ধা ও ত্যাগের মহিমায় চট্টগ্রামে পালিত পবিত্র আশুরার তাজিয়া মিছিল-গাজীপুর সংবাদ  গলাচিপায় কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা বিতরণ-গাজীপুর সংবাদ  Бозии беҳтарин дар Pinco casino: пайдоиши хазинаи 6000+ бозӣ The evolution of casinos What will the future hold

কাপাসিয়ায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৫৪ টাইম ভিউ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ

গাজীপুরের কাপাসিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে মাসকলাই এর বীজ ও সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা কৃষি অফিস চত্ত্বরে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার একেএম গোলাম মোর্শেদ খাঁন এর সভাপতিত্বে ও কৃষিবিদ শাকিল আহমেদের সঞ্চালনায় উক্ত বীজ ও সার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, কৃষি অফিস কাপাসিয়াএর আয়োজনে ২০২৩-২৪ অর্থবছরে খরিফ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় মাসকলাই উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ১১টি ইউনিয়নের ৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে জনপ্রতি ১ বিঘা জমির জন্য ৫ কেজি মাসকলাই বীজ, ১০ কেজি ডিএপি সার ৫ কেজি এমওপি সার ও এডিপির অর্থায়নে ১৩০ জন কৃষক কে স্প্রে মেশিন বিনামূল্যে বিতরণ করা হয়।

অনুষ্ঠানের শুরুতে সুধীজনদের স্বাগত জানিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুমন কুমার বসাক।

প্রধান অতিথির বক্তব্যে সাংসদ সিমিন হোসেন রিমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান। বর্তমান কৃষি বান্ধব সরকার কৃষকের সরকার, কৃষিজীবিদের সরকার বলেই কৃষকের উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। কৃষি চাষ আধুনিকায়নে কৃষি যন্ত্রপাতি এখন ভর্তুকি দিয়ে কৃষক সংগঠনের মাধ্যমে কৃষকের নিকট হস্তান্তর করা হচ্ছে। তিনি আরো বলেন প্রধানমন্ত্রী ঘোষিত বাংলাদেশের এক ইঞ্চি জমি ও যেন পড়ে না থাকে সে জন্য আমাদের সকলকেই নজর দিতে হবে। পরিশেষে তিনি এ দেশকে দারিদ্রের হাত থেকে রক্ষার জন্য সবাইকে বেশি বেশি চাষাবাদ করে খাদ্য উৎপাদনের আহবান জানান ।

অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগ সভাপতি মাজহারুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ এ এইচএম লুৎফুল কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামানসহ কৃষি বিভাগের কর্মকর্তা/ কর্মচারীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রোনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, কৃষাণ-কৃষাণী এবং কৃষি তথ্য সার্ভিসের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন ।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com