1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় তারেক, দেশ গড়তে জাতীয় ঐক্যের বিকল্প নাই —- সৌজন্যবোধ শ্রদ্ধাই সুস্থ গণতন্ত্রের মূল ভিত্তি:তারেক-গাজীপুর সংবাদ  নির্বাচনে বিএনপি-জামাত (৪৯% -৩২%) স্বতন্ত্র ৫% এনসিপি ৩% শতাংশ-গাজীপুর সংবাদ  শিক্ষাপ্রতিষ্ঠানে রমজানের ছুটি নিয়ে সুখবর শিক্ষা-গাজীপুর সংবাদ  ধানের শীষ প্রার্থী এহসানুল পরাজয় : দল বিলুপ্তি দায়ে প্রভাব প্রতিক্রিয়া জনমনে-গাজীপুর সংবাদ  এক দল ও গ্রামের ৩ এমপি’র চমক!একই বাড়ির সন্তান-২: উৎফুল্ল সারাগ্রাম চট্টগ্রামবাসী-গাজীপুর সংবাদ  কাপাসিয়ায় বিএনপির ভরাডুবি: অতি-আত্মবিশ্বাস ও দখলদারিত্বের মাশুল দিলেন রিয়াজুল হান্নান-গাজীপুর সংবাদ  গজারিয়া ৫৪ বছর পর আক্ষেপ গুচিয়ে ইতিহাস গড়লেন কামরুজ্জামান রতন,-গাজীপুর সংবাদ  বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর নিরঙ্কুশ জয় পিরোজপুর-২ আসনে আহম্মদ সোহেল মনজুর সুমন।-গাজীপুর সংবাদ  নির্বাচনের দায়িত্ব শেষে পরপর ২জন আনসার সদস্য নিহত-গাজীপুর সংবাদ  ময়মনসিংহে বিএনপি-৮ জামায়াত-২ ও ১টিতে স্বতন্ত্র বিজয়ী হয়েছেন-গাজীপুর সংবাদ 

ঠাকুরগাঁওয়ে বালুবাহী ট্রাক্টর উল্টে প্রাণ হারালো বাক প্রতিবন্ধী শ্রমিক-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
  • ২১১ টাইম ভিউ

হুমায়ুন কবির (ঠাকুরগাঁও)

ঠাকুরগাঁওয়ের পৌর শহরের হাজিপাড়া এলকায় বুধবার (৪ অক্টোবর) একটি বালুবাহী ট্রাক্টর উল্টে কাদেরুল ইসলাম (১৮) নামে এক বাক প্রতিবন্ধী শ্রমিক যুবকের মৃত্যুর খবর পাওয়ার গেছে। কাদেরুল পঞ্চগড় জেলার বোদা উপজেলার মাড়েয়া সর্দার পাড়া গ্রামের তসলিম উদ্দিনের ছেলে।

ঘটনার দিন সকাল সাড়ে ১১ টার সময় ঠাকুরগাঁও শহরের হাজিপাড়া লিচুবাগান এলাকার ডিসি পার্কের সামনের নির্মানাধীন একটি ভবনের বালু দিতে গিয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই ট্রাক্টরের ড্রাইভার শহিদুল ইসলাম (৩৫) আহত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান,পঞ্চগড়ের মাড়েয়া থেকে একটি বালুবাহী ট্রাক্টর বালু বোঝাই করে লিচুবাগান এলাকার নির্মানাধীন বাড়ির সামনে এসে দাড়ায়। সে সময় ট্রাক্টরটিতে ড্রাইভার, শ্রমিক ও দুইজন হেলপার ছিল। ট্রাক্টরটি একটি পিলারের বেসমেন্ট এর গর্তের পাশে দাড়ানো ছিল। বৃষ্টি হওয়ার কারনে মাটি নরম থাকায় ট্রাক্টরটি হঠাৎ উল্টে যায়। এসময় ড্রাইভার শহিদুল আহত হয় এবং সে মনে করে তার হেলপার কাদেরুল হয়তো আশে পাশে কোথাও গিয়েছে। অনেকক্ষণ তাকে খুজে না পেলে ড্রাইভার শহিদুল আশেপাশের লোকজন ডাক দিয়ে বালু সরানোর চেষ্টা করলে বালুর নিচে কাদেরুলের পা দেখতে পায়। পরে খবর পেয়ে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে বালুর স্তুপ থেকে কাদেরুলের মরদেহ উদ্ধার করে। কাদেরুল বাক প্রতিবন্ধী হওয়ায় ট্রাক্টরটি উল্টে বালু চাপা পড়ার সময় সে কোন শব্দ বা চিৎকার করতে পারেনি বলেই এ দুর্ঘটনাটি ঘটেছে বলে মনে করেন প্রত্যক্ষদর্শীরা।
ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ ফিরোজ কবির জানান, ট্রাক্টর উল্টে বালুচাপায় এক বাক প্রতিবন্ধী শ্রমিকের মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com