
সেলিম মাহবুব,ছাতকঃ
আজ রবিবার (২০ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.) সুনামগঞ্জ জেলায় পুলিশের বার্ষিক কল্যাণ সভায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান, চোরাই পণ্য উদ্ধারসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ অবদান রাখায় সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে সম্মাননা পেয়েছেন ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান।
তিনি আজ রবিবার সুনামগঞ্জে সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের কাছ থেকে তিনি শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ ওসির সম্মাননা স্মারক গ্রহণ করেন।
পুলিশের নিয়মিত কার্যক্রমের পাশাপাশি মাদক, চোরাচালান ও চোরাই পণ্যের বিরুদ্ধে অভিযান পরিচালনা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্বশীল ভূমিকার স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে মোহাম্মদ মিজানুর রহমানের এ অর্জনে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সচেতন মহলের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
Leave a Reply