1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
গলাচিপা গজালিয়ায় ঈদ উপহারের চাল বিতরণ-গাজীপুর সংবাদ  পটুয়াখালীতে হেজবুত তাওহীদ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  জুড়ীতে ‘ইফতার ও জুলাই প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  জুড়ীতে জায়ফরনগর ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে ইসলামী ফাউন্ডেশনের যাকাত বিতরণ,অসহায়দের পাশে মানবতার হাত-গাজীপুর সংবাদ পরিচ্ছন্ন কর্মচারীর ঈদ উপহারে রেকর্ড প্রধানমন্ত্রী তারেক রহমানের চমক ! চসিক ইতিহাসে প্রথম-গাজীপুর সংবাদ  সামাজিক সেবা ব্যবসা উদ্যোগ জোরদারে এসএএফই (SAFE) কমিটির আত্মপ্রকাশ ও কর্মশালা-গাজীপুর সংবাদ  হাটহাজারীতে সশস্ত্র হামলা লুটপাট হত্যাচেষ্টার অভিযোগে মামলা:ভুক্তভোগী নারী-গাজীপুর সংবাদ  পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন লন্ডন সিটি যুবদলের সহ-সভাপতি সিপার রেজা-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান-ড্রেন পরিষ্কার ও ময়লা অপসারণে প্রশাসনের উদ্যোগ, সচেতনতার আহ্বান ইউএনও’র-গাজীপুর সংবাদ 

রাণীশংকৈলে আলী আকবর এমপি’র ৩০তম মৃত্যুবার্ষিকী পালিত-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
  • ১৭০ টাইম ভিউ

হুমায়ুন কবির, রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বুধবার ৪ অক্টোবর উপজেলা আ’লীগের প্রতিষ্ঠাতা সভাপতি জননেতা আলী আকবর এমপি’র ৩০ তম

মৃত্যুবার্ষিকী পালিত হয়। এ উপলক্ষে এদিন
দুপুরে পৌর শহরের আলী আকবর মেমোরিয়াল অটিস্টিক ও প্রতিবন্ধী স্কুলে মরহুম এমপি’র মৃত্যুবার্ষিকী ও তার পুত্র ওই স্কুলের দাতা সদস্য
সাবেক ইউপি চেয়ারম্যান এখলাসুর রহমান লিটনের মৃত্যু স্মরণ উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। স্কুলের প্রধান শিক্ষক রাকিবুল হাসানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন- স্কুল প্রতিষ্ঠাতা মরহুম এমপি’র জ্যৈষ্ঠ কন্যা সাবেক সংসদ সদস্য ও জেলা আ’লীগ সহ-সভাপতি সেলিনা জাহান লিটা, সাবেক পৌর কাউন্সিলর রফিউল ইসলাম, মরহুমের জামাতা প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, কৃষক লীগ সম্পাদক দ্বিগেন্দ্রনাথ রায়, স্বেচ্ছাসেবক লীগ সম্পাদক আরথান আলী, শিক্ষক রেহেনা বেগম
প্রমুখ। এছাড়াও সভায় মরহুমের পুত্র মুন্নাফ হোসেন, স্কুল কমিটির সদস্য তাজুল ইসলাম হাবলুসহ স্কুলের শিক্ষক শিক্ষিকা ও কর্মচারিরা
উপস্থিত ছিলেন। বক্তারা তাদের বক্তব্যে মরহুম
এমপির দীর্ঘ বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের আদর্শ ও কর্মস্মৃতি বিস্তারিত তুলে ধরেন। এইসাথে তারা মরহুম সাবেক ইউপি
চেয়ারম্যানের কর্মস্মৃতিও চারণ করেন।পরে
মাওলানা রুহুল আমিনের পরিচালনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রসঙ্গত, এছাড়াও পারিবারিকভাবে, স্থানীয় মসজিদে ও কেন্দ্রিয় টাউন ক্লাবে মরহুম এমপি’র মৃত্যুবার্ষিকী পালিত হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com