1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম:
ধর্মঘট ঘিরে চট্টগ্রামে দুই বাস ও টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন-গাজীপুর সংবাদ  গজারিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সাথে নির্বাহী অফিসার এর ফুলেল শুভেচছা বিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে ১৮৫ বিদ্যালয়ের ৩৪৩ শিক্ষার্থী নিয়ে প্রথমবার মেধাবৃত্তি পরীক্ষা-গাজীপুর সংবাদ  ছাতকে কেন্দ্রীয় শ্মশান ঘাটে ৩৩ তম বর্ষ কালী পূজা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  প্রবাসী দেলোয়ার হোসাইনের স্বদেশ প্রত্যাবর্তনে মোহাম্মদনগরে সংবর্ধনা-গাজীপুর সংবাদ  বাংলাদেশ ভূমিহীন গৃহহীন হাউসিং লিমিটেডের উদ্যোগে, ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাব ও জাতীয় নিউজ ক্লাবের সার্বিক সহযোগিতা-গাজীপুর সংবাদ  দেশ থিয়েটার সিলেটের পরিবেশনায় জিয়াউর রহমান’র জীবন ভিত্তিক মঞ্চ নাটক– গর্বিত রাষ্ট্র নায়ক মঞ্চস্হ হয়।-গাজীপুর সংবাদ  ছাতকে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি অনুমোদন-গাজীপুর সংবাদ  সমবায়ের শক্তিতে গড়ব সোনার বাংলাদেশ: কাপাসিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন-গাজীপুর সংবাদ 

পলাতক যুবদল যুগ্ম-সম্পাদক ককটেল পেট্রোল বোমা বিস্ফোরণ মামলার সন্দীগ্ধ আটক-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
  • ২৪৮ টাইম ভিউ

মোহাম্মদ মাসুদ বিশেষ প্রতিনিধি

চট্টগ্রামের রাউজানে ককটেল ও পেট্রোল বোমা বিস্ফোরণ মামলার সন্দীগ্ধ পলাতক আসামি রাউজান উপজেলা যুবদলের যুগ্ম-সম্পাদক আইয়ুব আলী খান’কে গ্রেফতার করেছে র‌্যাব-৭,চট্টগ্রাম।

ভুক্তভোগী মোঃ নুরুল কাশেম পেশায় একজন ব্যবসায়ী। গত ০২রা নভেম্বর ২০২৩ইং ভোর আনুমানিক ০৬৩৫ ঘটিকায় ব্যবসায়ীক কাজে চট্টগ্রাম শহরে যাওয়ার উদ্দেশ্যে সিএনজি অটোরিক্সা যোগে গমন করেন। পথিমধ্যে চট্টগ্রাম-কাপ্তাই মহাসড়কের পাকা রাস্তার উপর ৫০/৬০জন অজ্ঞাতনামা দুস্কৃতিকারীরা অবরোধ কর্মসূচী বাস্তবায়ন করার লক্ষ্যে জনমনে আতংক ও ত্রাস সৃষ্টির উদ্দেশ্যে ককটেল এবং পেট্রোল বোমা বিস্ফোরণ ঘটিয়ে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। উপস্থিত দুস্কৃতিকারীরা হাতে থাকা লাঠি-সোটা দিয়ে যানবাহন ভাংচুর ও ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে। এসময় ভুক্তভোগী ভিকটিম মোঃ নুরুল কাশেম’কে বহনকারী সিএনজি অটোরিক্সা ঘটনাস্থলে পৌঁছালে দুস্কৃতিকারীরা ভিকটিমকে আওয়ামী লীগের লোক বলে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দ্বারা গুরুতর আঘাত করে এবং বর্তমান সরকারকে উদ্দেশ্য করে নানারুপ কুরুচিপূর্ণ মন্তব্য করে। এছাড়াও নাশকতাকারীরা ভিকটিমকে বহনকারী সিএনজি অটোরিক্সাসহ বেশকিছু যানবাহন ভাংচুর করে। পরবর্তীতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে নাশকতাকারীরা পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি বিস্ফোরিত ককটেল এবং পেট্রোল বোমার অংশ বিশেষ জব্দ করে।

উক্ত ঘটনায় ভিকটিম মোঃ নুরুল কাশেম (৪০) বাদী হয়ে চট্টগ্রাম জেলার রাউজান থানায় ১০ জনকে নামীয় এবং অজ্ঞাতনামা ৫০/৬০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-০৭,০২-
নভেম্বর-২৩।
আসামিদের আটকে ব্যাপক গোয়েন্দা নজরদারি এবং ছায়াতদন্তে নজরদারীর এক পর্যায়ে আটক করে। জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে, অবরোধ কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে মহাসড়কে যানবাহন চলাচলে বাধা সৃষ্টি, ভাংচুর, অগ্নি সংযোগসহ নাশকতা করে বলে জানায়।
উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামি আইয়ুব আলী খান, রাউজান থানা যুবদলের যুগ্ম-সম্পাদক এবং পাহাড়তলী ইউনিয়ন যুবদলের সভাপতি এবং রাউজান থানার নাশকতাকারীদের সমন্বয়কারী ও অর্থের যোগানদাতা, সন্ত্রাস সৃষ্টিকারী ও সরকার বিরোধী আন্দোলনের মূলহোতা বলে জানা যায়।
গ্রেফতারকৃত আসামি সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে চট্টগ্রাম জেলার রাউজান থানায় হস্তান্তর করা হয়েছে। তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-৭ এর মিডিয়া অফিসার সহকারী সিনিয়র পরিচালক নুরুল আবছার।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com