1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
ধর্মঘট ঘিরে চট্টগ্রামে দুই বাস ও টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন-গাজীপুর সংবাদ  গজারিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সাথে নির্বাহী অফিসার এর ফুলেল শুভেচছা বিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে ১৮৫ বিদ্যালয়ের ৩৪৩ শিক্ষার্থী নিয়ে প্রথমবার মেধাবৃত্তি পরীক্ষা-গাজীপুর সংবাদ  ছাতকে কেন্দ্রীয় শ্মশান ঘাটে ৩৩ তম বর্ষ কালী পূজা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  প্রবাসী দেলোয়ার হোসাইনের স্বদেশ প্রত্যাবর্তনে মোহাম্মদনগরে সংবর্ধনা-গাজীপুর সংবাদ  বাংলাদেশ ভূমিহীন গৃহহীন হাউসিং লিমিটেডের উদ্যোগে, ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাব ও জাতীয় নিউজ ক্লাবের সার্বিক সহযোগিতা-গাজীপুর সংবাদ  দেশ থিয়েটার সিলেটের পরিবেশনায় জিয়াউর রহমান’র জীবন ভিত্তিক মঞ্চ নাটক– গর্বিত রাষ্ট্র নায়ক মঞ্চস্হ হয়।-গাজীপুর সংবাদ  ছাতকে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি অনুমোদন-গাজীপুর সংবাদ  সমবায়ের শক্তিতে গড়ব সোনার বাংলাদেশ: কাপাসিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন-গাজীপুর সংবাদ 

জুড়ীর লাঠিটিলায় আইন না মেনে অবাধে কাটা হচ্ছে টিলা-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ২৭৯ টাইম ভিউ

মোঃ জাকির হোসেন স্টাফ রিপোর্টার

মৌলভীবাজার জেলার জুড়ীতে পরিবেশ আইন অমান্য করে অবাধে টিলা কেটে সাবাড় করছে এক শ্রেণীর অসাধু ব্যক্তি। ঘর বাড়ি নির্মানের অজুহাতে টিলা কেটে পরিবেশের ভারসাম্য নষ্ট করা হচ্ছে।

সরেজমিন উপজেলার গোয়ালবাড়ি ইউনিয়নের লাঠিটিলায় এলাকায় গিয়ে দেখা যায়, মৃত রুস্তম আলীর ছেলে মাহমুদ আলী বসতভিটার পাশের উঁচু পাহাড়ের মাঝখানের মাটি কেটে সমতল করছে৷

স্থানীয়রা অভিযোগ করেছে। টিলার মাটি কেটে নেওয়ার ফলে পার্শ্ববর্তী কয়েকটি বাড়ি ঝুঁকিতে রয়েছে। যে কোন সময় মাটি ভেঙ্গে পড়ে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা রয়েছে। গোয়ালবাড়ী ইউনিয়নের লাঠিটিলা গ্রামের সাবেক আনসার সদস্য মাহমুদ আলী টিলার মাটি কেটে নিচু জমি ভরাট করছেন। মাটি কাটার বিষয়ে প্রশ্ন করা হলে মাহমুদ আলী জানান, এলাকার অনেকেই মাটি কাটছে আমি কাটলে দোষ কোথায়!

পার্শ্ববর্তী বাড়ির আইনুল হক মুন্না জানান,আমি চাকরির সুবাদে কর্মস্থলে থাকি এই ফাকে মাহমুদ আলী কাউকে না বলে আমার বাড়ির টিলা কেটে ফেলে। আমার বাড়ির লোকজন বাধা দিলে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিতে থাকে। তিনি অনৈতিকভাবে টিলাকাটা বন্ধ করার জন্য প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন।

মুঠোফোন যোগাযোগ করা হলে জুড়ী উপজেলা নির্বাহী অফিসার রঞ্জন চন্দ্র দে বলেন, তদন্ত করে টিলাকাটা সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com