1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
ধর্মঘট ঘিরে চট্টগ্রামে দুই বাস ও টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন-গাজীপুর সংবাদ  গজারিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সাথে নির্বাহী অফিসার এর ফুলেল শুভেচছা বিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে ১৮৫ বিদ্যালয়ের ৩৪৩ শিক্ষার্থী নিয়ে প্রথমবার মেধাবৃত্তি পরীক্ষা-গাজীপুর সংবাদ  ছাতকে কেন্দ্রীয় শ্মশান ঘাটে ৩৩ তম বর্ষ কালী পূজা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  প্রবাসী দেলোয়ার হোসাইনের স্বদেশ প্রত্যাবর্তনে মোহাম্মদনগরে সংবর্ধনা-গাজীপুর সংবাদ  বাংলাদেশ ভূমিহীন গৃহহীন হাউসিং লিমিটেডের উদ্যোগে, ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাব ও জাতীয় নিউজ ক্লাবের সার্বিক সহযোগিতা-গাজীপুর সংবাদ  দেশ থিয়েটার সিলেটের পরিবেশনায় জিয়াউর রহমান’র জীবন ভিত্তিক মঞ্চ নাটক– গর্বিত রাষ্ট্র নায়ক মঞ্চস্হ হয়।-গাজীপুর সংবাদ  ছাতকে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি অনুমোদন-গাজীপুর সংবাদ  সমবায়ের শক্তিতে গড়ব সোনার বাংলাদেশ: কাপাসিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন-গাজীপুর সংবাদ 

পটুয়াখালী এলজিইডি‘র ভুয়া প্রকল্প দেখিয়ে অর্থ লুট।-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩
  • ২৭৪ টাইম ভিউ

মোঃ মামুন হোসাইন।পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

ভুয়া প্রকল্পে অর্থ,লুট সংশ্লিষ্ট নথি গায়েব, প্রতিবেদককে মনগড়া বক্তব্য প্রদানের অভিযোগ উঠেছে পটুয়াখালী এলজিইডির কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে।

অভিযুক্তরা একটি সেতুর অ্যাপ্রোচ সড়কের সয়েল টেষ্ট দেখিয়ে ১১ লাখ,৯৮ হাজার ৯শ টাকা লুট করে এদিকে অ্যাপ্রোচ সড়কের ঠিকাদার গিয়াস উদ্দিনের দাবি-ওই প্রকল্পে কোন সয়েল টেষ্ট হয়নি। জানাগেছে,-একই কার্যালয়ের ল্যাব সহকারী আমিনুল ইসলামের নিজস্ব প্রতিষ্ঠান “জাহানারা সয়েল টেষ্ট এন্ড ডিজাইন ইঞ্জিনিয়ারিং” এর নামে বিল প্রদান করে এলজিইডি।

অভিযোগ অনুসন্ধানে- পৃথক দুটি দরপত্রে বিবিএম ও ইফতি এফটিসিএল এন্টার প্রাইজ প্রতিষ্ঠানের মাধ্যমে কলাপাড়া উপজেলার রামনাবাদ নদীতে নির্মিত “সৈয়দ নজরুল ইসলাম সেতুর” অ্যাপ্রোচ সড়কটি ২২ কোটি,৯৫ লাখ, উনষাঠ হাজার,৮২০ টাকা ব্যায়ে প্রকল্পটি ২০২১ সালের ৩০ মার্চ শেষ করে পটুয়াখালী এলজিইডি। এবং গত জুনের মাঝদিকে চুড়ান্ত অর্থ পরিশোধ করা হয়। ওই বছরের ১৪ জুন অ্যাপ্রোচ সড়কে সয়েল টেষ্টের নামে পৃথক তিনটি কোটেশন করে “জাহানারা সয়েল টেষ্ট এন্ড ডিজাইন ইঞ্জিনিয়ারিং” এর নামে ১১ লাখ, ৯৮ হাজার ৯’শ টাকার বিল প্রস্তুত করা হয় এলজিইডি থেকে। ওই বিলের অনুমোদন করেন তৎকালীন নির্বাহী প্রকৌশলী জিএম শাহাবুদ্দিনসহ সংশ্লিষ্টরা।পরবর্তীতে এসব অভিযোগ লোপাটে উদ্দেশ্যে সংশ্লিষ্ট নথি গায়েব করা হয়। তথ্য অধিকার আইনে তথ্য চাওয়া হলেও এলজিইডি‘র সিনিয়র সহকারী প্রকৌশলী মির আলী শাকির (অভিযুক্ত) তথ্য গোপন করে প্রতিবেদককে মনগড়া তথ্য দেন। এসব প্রসঙ্গে তৎকালীন নির্বাহী প্রকৌশলী জিএম শাহাবুদ্দিনকে একাধিকবার কল দেয়া হলেও তিনি তার স্ত্রীকে দিয়ে কল রিসিভ করান।
‘সয়েল টেষ্ট প্রতিষ্ঠানটির মালিক অনুসন্ধানে বেড়িয়ে আসে তলের বিড়াল, জানাগেছে পটুয়াখালী এলজিইডির র্নিবাহী প্রকৌশলী দপ্তরের ল্যাব সহকারী আমিনুল ইসলামের স্ত্রী মোসাঃ জোহরা বেগম। এসব বিষয়ে অনুসন্ধান শুরু করলে উল্লেখিত প্রতিষ্ঠানটির সাইনর্বোড অপসারন করে আমিনুল ইসলাম দাবি করেন-জাহানারা প্রতিষ্ঠানটি বরিশালের জনৈক সিদ্দিকুর রহমানের, তিনি শুধু মধ্যস্বত্বভোগী। বরিশাল জনৈক ছিদ্দিকুর রহমান বলেন-“আমি সয়েল টেষ্টের কাজ করি। কিন্তু যে প্রসঙ্গে কল দিয়েছেন,তাতে ভেজাল আছে। বিস্তারতি জানতে চাইলে তিনি বলতে অনিহা প্রকাশ করেন। পরবর্তীতে দেখা গেছে-“জাহানারা সয়েল টেষ্ট এন্ড ডিজাইন ইঞ্জিনিয়ারিং” এলজিইডির ল্যাব সহকারী আমিনুল ইসলামের মায়ের নামকৃত প্রতিষ্ঠানটির মালিক তার স্ত্রী মোসাঃ জোহরা বেগম, প্রতিষ্ঠানটির ট্রেডলাইসেন্সে পাওয়া গেছে আমিনুল ইসলামের ব্যবহৃত মোবাইল নাম্বার। এ ঘটনায় মৌখিকভাবে এলজিইডির কাছে তথ্য চাওয়া হলে সিনিয়র সহকারী প্রকৌশলী মীর আলী শাকির কোন তথ্য দেননি।

সুত্রমতে আমীনুল ইসলামের মুল কর্মস্থল জেলার দশমিনা উপজেলার এলজিইডি কার্যালয়ের কার্যসহকারী পদে হলেও র্দীঘদিন পটুয়াখালী এলজিইডির নির্বাহী প্রকৌশলীর দপ্তরে ল্যাব সহকারী হিসেবে কর্মরত আছেন। তার বিরুদ্ধে ঠিকাদারী পেশায় সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে এবং তার বোনর জামাতা আবুল হোসেনের নামে র্দীঘদিন ঠিকাদারী কাজ করছেন। নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ লতিফ হোসেন বলেন-যেহেতু বিষয়টি আমার দায়িত্বের পূর্বের ঘটনায়, তাই এ সর্ম্পকে আমি অবগত নই,তবে খোঁজ-খবর নিয়ে দেখছি। তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মহির উদ্দিন সেখ বলেন-বিষয়টি নির্বাহী প্রকৌশল দপ্তরের, তাদের সঙ্গে কথা বললে তারাই ভালো বলতে পারবেন বলে জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com