1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম:
ধর্মঘট ঘিরে চট্টগ্রামে দুই বাস ও টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন-গাজীপুর সংবাদ  গজারিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সাথে নির্বাহী অফিসার এর ফুলেল শুভেচছা বিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে ১৮৫ বিদ্যালয়ের ৩৪৩ শিক্ষার্থী নিয়ে প্রথমবার মেধাবৃত্তি পরীক্ষা-গাজীপুর সংবাদ  ছাতকে কেন্দ্রীয় শ্মশান ঘাটে ৩৩ তম বর্ষ কালী পূজা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  প্রবাসী দেলোয়ার হোসাইনের স্বদেশ প্রত্যাবর্তনে মোহাম্মদনগরে সংবর্ধনা-গাজীপুর সংবাদ  বাংলাদেশ ভূমিহীন গৃহহীন হাউসিং লিমিটেডের উদ্যোগে, ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাব ও জাতীয় নিউজ ক্লাবের সার্বিক সহযোগিতা-গাজীপুর সংবাদ  দেশ থিয়েটার সিলেটের পরিবেশনায় জিয়াউর রহমান’র জীবন ভিত্তিক মঞ্চ নাটক– গর্বিত রাষ্ট্র নায়ক মঞ্চস্হ হয়।-গাজীপুর সংবাদ  ছাতকে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি অনুমোদন-গাজীপুর সংবাদ  সমবায়ের শক্তিতে গড়ব সোনার বাংলাদেশ: কাপাসিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন-গাজীপুর সংবাদ 

হাটহাজারীতে অবরোধে ককটেল বিস্ফোরণ নাশকতা মামলার পলাতক আটক-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
  • ২২১ টাইম ভিউ

মোহাম্মদ মাসুদ বিশেষ প্রতিনিধি

চট্টগ্রামের হাটহাজারী থানার ককটেল বিস্ফোরণ এবং নাশকতা মামলার পলাতক আসামি ইউনিয়ন যুবদলের আহবায়ক মোঃ গিয়াস উদ্দিন’কে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

৬ডিসেম্বর,বিকাল ৪টায়,হাটহাজারী থানাধীন ইস্টার্ন শপিং সেন্টার এলাকায় অবস্থানকালে এলাকায় অভিযানে মোঃ গিয়াস উদ্দিন (৩৬),কে আটক করে।
আটকৃত গিয়াস উদ্দিন হাটহাজারী থানার ১০নং উত্তর মার্দাশা ইউনিয়ন যুবদলের আহবায়ক পিতা-জহুরুল আলম,উত্তর মাদার্শা গ্রামের হাটহাজারী থানার বাসিন্দা।
মামলার পলাতক আসামিদের ধরতে ব্যাপক গোয়েন্দা নজরদারি এবং ছায়াতদন্ত অব্যাহত নজরদারীর এক পর্যায়ে সন্দিগ্ধ পলাতক আসামি মোঃ গিয়াস উদ্দিন হাটহাজারী থানাধীন ইস্টার্ন শপিং সেন্টার এলাকায় অবস্থানকালে আটক করে।

জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে,অবরোধ কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে সড়কে যানবাহন চলাচলে বাধা সৃষ্টি,ভাংচুর, ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে নাশকতা সৃষ্টি এবং বাদী ভিকটিমকে মারধর করে।
ঘটনা ক্রমে,গত ২৯অক্টোবর,বিএনপির ডাকা অবরোধ চলাকালে রাত ১টায়,চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে অবরোধ কর্মসূচীকে কেন্দ্র করে কতিপয় দুস্কৃতিকারীরা সরকার বিরোধী বিভিন্ন ধরণের স্লোগান দিয়ে লাঠি-সোঠা, লোহার রড ইত্যাদি নিয়ে রাস্তায় যানবাহন চলাচলে বাধা সৃষ্টি, সাধারণ জনগণের মাঝে ভয়-ভীতির উদ্দেশ্যে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে নাশকতামূলক কর্মকান্ড সৃষ্টি করে। এসময় ভিকটিম জিসান চৌধুরী (২৩) বাড়ি ফেরার সময় হাটহাজারী পৌরসভা মুন্সি মসজিদ এর সামনে পৌছলে হাটহাজারী থানা এবং পৌরসভা বিএনপি’র নেতাকর্মীরা ভিকটিমের পথরোধ করে এলোপাথারি মারধর করে। এছাড়াও অবরোধকারীরা ভিকটিম এবং আওয়ামীলীগ সরকারকে উদ্দেশ্য করে বিভিন্ন স্লোগান দিতে থাকে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হলে নাশকতাকারীরা পালিয়ে যায়। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থল হতে বিভিন্ন আলামত জব্দ করে।

ঘটনায় ভিকটিম জিসান চৌধুরী বাদী হয়ে চট্টগ্রাম জেলার হাটহাজারী থানায় ৩৫ জন এজাহার নামীয় এবং অজ্ঞাতনাময় ৭০/৮০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করে। মামলা নং-২৫, ধারা-১৪৩/৩৪১/
৩২৩/ ৩০৭/৫০৬/১১৪ পেনাল কোড ১৮৬০ তৎসহ ১৯০৮ সনের The Explosive Substances act-3/4।
আটক আসামি সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনে হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে।তথ্য নিশ্চিত করেছেন,র‍্যাব-৭এর সিনিয়র সহকারী পরিচালক মিডিয়া অফিসার নুরুল আফছার।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com