1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ২৫ মে ২০২৬, ০২:২৭ অপরাহ্ন

ফরিদগঞ্জে সাংবাদিক জাকির হোসেন সাঈদ পাটওয়ারীর স্বরণে দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ১৯২ টাইম ভিউ

মোঃ এনামুল হক খোকন পাটওয়ারী ফরিদগঞ্জ উপজেলা — প্রতিনিধি

ফরিদগঞ্জ প্রেসক্লাব’র সাবেক সহ-সভাপতি মো. জাকির হোসেন সাঈদ পাটওয়ারীর ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রেসক্লাবের আয়োজনে দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১০ ডিসেম্বর) বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠানে বিশ্ববাসীর সার্বিক মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন ফরিদগঞ্জ উপজেলা পরিষদ কমপ্লেক্স জামে মসজিদের পেশ ইমাম মাও. হাবিবুর রহমান।

প্রেসক্লাবের সভাপতি মো. মামুনুর রশিদ পাঠান’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম ফরহাদ’র পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবেক সভাপতি মো. নুরুন্নবী নোমান,সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, সহ-সভাপতি মো. মহিউদ্দিন, ক্রীড়া সম্পাদক আলী হায়দার টিপু পাঠান, প্রচার সম্পাদক আনিছুর রহমান সুজন, আইসিটি বিষয়ক সম্পাদক গাজী মমিন, দপ্তর সম্পাদক মোশারফ হোসেন ফারুক মৃধা, সদস্য মেহেদী হাসান, জাকির হোসেন প্রমুখ।
উল্লেখ, জীবনদশায় সাংবাদিক জাকির হোসেন সাঈদ পাটওয়ারী দৈনিক নিউজ টুডে, দৈনিক প্রতিদিনের সংবাদ, ও দৈনিক চাঁদপুর প্রতিদিন ফরিদগঞ্জ সংবাদদাতা হিসেবে দায়িত্ব পালন করেছেন। সাংবাদিতার পাশাপাশি তিনি ফরিদগঞ্জ বাজারে পাটওয়ারী ডিপার্টমেন্টাল স্টোর নামক ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতেন।  এছাড়াও তিনি, ফরিদগঞ্জ প্রেসক্লাব’এর সহ-সভাপতি, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২, ফরিদগঞ্জ উপজেলার সাবেক পরিচালক, উপজেলা বি.আর.ডি.বি কেন্দ্রীয় সমবায় সমিতি)’র সদস্য হিসেবে হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com