1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
সাক্ষরতার আলোয় এগিয়ে যাবে তাহিরপুর, গড়বে সমৃদ্ধ ভবিষ্যৎ-গাজীপুর সংবাদ  ছাতকের পীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নজরুল বর্ষ পালন-গাজীপুর সংবাদ  বৌলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  মানব পাচারকারী চক্রের খপ্পরে পড়ে ৩ যুবক নিখোঁজ *ভারতের কাশ্মীরে আছেন বলে পরিবার সুত্রের দাবি*-গাজীপুর সংবাদ  গজারিয়া এমপি’র বাড়ি চিনেননা বৃদ্ধ, দেখিয়ে দেয়ার কথা বলে টাকা-মোবাইল ছিনতাই করে যুবক-গাজীপুর সংবাদ  Unlock exclusive rewards at the best PayID casinos Australia: your guide to top bonuses BetWest Casino Canada login guide: secure access to play your favorite games Meilleurs casinos en ligne Suisse : l’expérience mobile pour parier en toute sérénité রাণীশংকৈলে ৫০০ পিস ইয়াবা ও এসকাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেফতার-গাজীপুর সংবাদ  ছাতকে মেসার্স শরিফ টাইলস এন্ড সেনেটারীর (৩য়) শাখার নতুন শো-রুম’র উদ্বোধন হয়েছে-গাজীপুর সংবাদ

বড়লেখায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
  • ২২৮ টাইম ভিউ

শাহরিয়ার শাকিল, বড়লেখা প্রতিনিধি

মৌলভীবাজারের বড়লেখায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। দিনের প্রথম প্রহরে সূর্যোদয়ের পর বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হয়। পরে বড়লেখা বালিকা উচ্চবিদ্যালয় শহীদ মিনারে স্বাধীনতাযুদ্ধে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। প্রথমে পরিবেশমন্ত্রী ও স্থানীয় সাংসদ মো. শাহাব উদ্দিন শহিদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, পুলিশ প্রশাসন, বড়লেখা পৌরসভা, প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা পুষ্পস্তবক অর্পণ করেন।

এদিকে সকাল ৯টায় বড়লেখা উপজেলা প্রশাসনের আয়োজনে পৌর শহরের পিসি সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও বিজয় দিবসের কুচকাওয়াজের সালাম গ্রহণ হয়। বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসারসহ বিভিন্ন বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা কুচকাওয়াজ এবং শরীরচর্চা অনুষ্ঠানে অংশ নেন। কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ।

এসময় উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজরাতুন নাঈম, সহকারি কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসাইন, ভাইস চেয়ারম্যান মুহাম্মদ তাজ উদ্দিন, বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদীপ বিশ্বাস প্রমুখ।

দুপুরে পরিবেশমন্ত্রী ও স্থানীয় সাংসদ মো. শাহাব উদ্দিনের নেতৃত্বে বড়লেখা উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠন পৌরশহরে শোভাযাত্রা বের করে। শোভাযাত্রায় বড়লেখা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এবং মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডও যৌথভাবে অংশ নেয়। শোভাযাত্রা শেষে পৌরশহরের দক্ষিণবাজার এলাকায় এক আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন পরিবেশমন্ত্রী ও স্থানীয় সাংসদ মো. শাহাব উদ্দিন। উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচির আয়োজন করে।

পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজরাতুন নাঈমের সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক মো. শাহাজাহানে শুভাশিস দে শুভ্র’র যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com