1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম:
ধর্মঘট ঘিরে চট্টগ্রামে দুই বাস ও টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন-গাজীপুর সংবাদ  গজারিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সাথে নির্বাহী অফিসার এর ফুলেল শুভেচছা বিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে ১৮৫ বিদ্যালয়ের ৩৪৩ শিক্ষার্থী নিয়ে প্রথমবার মেধাবৃত্তি পরীক্ষা-গাজীপুর সংবাদ  ছাতকে কেন্দ্রীয় শ্মশান ঘাটে ৩৩ তম বর্ষ কালী পূজা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  প্রবাসী দেলোয়ার হোসাইনের স্বদেশ প্রত্যাবর্তনে মোহাম্মদনগরে সংবর্ধনা-গাজীপুর সংবাদ  বাংলাদেশ ভূমিহীন গৃহহীন হাউসিং লিমিটেডের উদ্যোগে, ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাব ও জাতীয় নিউজ ক্লাবের সার্বিক সহযোগিতা-গাজীপুর সংবাদ  দেশ থিয়েটার সিলেটের পরিবেশনায় জিয়াউর রহমান’র জীবন ভিত্তিক মঞ্চ নাটক– গর্বিত রাষ্ট্র নায়ক মঞ্চস্হ হয়।-গাজীপুর সংবাদ  ছাতকে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি অনুমোদন-গাজীপুর সংবাদ  সমবায়ের শক্তিতে গড়ব সোনার বাংলাদেশ: কাপাসিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন-গাজীপুর সংবাদ 

স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর দুধ দিয়ে গোসল করলেন আকতারুল ঢালী-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ৩৬৩ টাইম ভিউ

বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটের রামপালে পঞ্চম বারের মতো স্ত্রীর পাঠানো ডিভোর্স পেপার পেয়ে দুধ দিয়ে গোসল করেছেন আকতারুল ঢালী নামের এক ব্যক্তি।

আলোচিত আকতারুল ঢালী উপজেলার উজলকুড় ইউনিয়নের চাঁদপুর গ্রামের আলতাফ ঢালীর ছেলে।
জানা গেছে,গত ইংরেজি ২০১২ সালের ২ রা ফেব্রুয়ারী উপজেলার গৌরম্ভা ইউনিয়নের প্রসাদনগর গ্রামের ইস্রাফিল ইজারাদারের মেয়ে ওমেনুর বেগমের সাথে দুই পরিবারের সম্মতিতে ইসলামি শরিয়াহ মোতাবেক বিবাহ বন্ধনে আবদ্ধ হন আকতারুল।আকতারুল ও ওমেনুর বেগমের আখি মনি(১১) ও আরিফুল ঢালী (৬) নামের একটি কন্যা ও একটি পুত্র সন্তান রয়েছে।

বিয়ের কিছুদিন অতিবাহিত হওয়ার পর থেকে তাদের সংসারে নানান বিষয়ে স্বামী স্ত্রীর মধ্যে মতপার্থক্য তৈরি হতে থাকে। এভাবেই চলতে থাকে তাদের সংসার।
গত বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) তার স্ত্রী ওমেনুর বেগমের পাঠানো ডিভোর্সের কাগজ পেয়ে সেই কাগজে স্বাক্ষর করে গতকাল শুক্রবার (২২ ডিসেম্বর) মনের আনন্দে তার নিজ বাড়িতে ২০ লিটার দুধ দিয়ে গোসল করেন আকতারুল।

এ বিষয়ে আকতারুলের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি কষ্টের সাথেও আনন্দিত। আমি ২০১২ সালে বিয়ের পর থেকে আমার স্ত্রীর সাথে সংসারে নানান ঝামেলায় জর্জরিত। সে আমার সংসারে থেকেও পর পুরুষের সাথে বহুবার পরকীয়ায় লিপ্ত হয়ে আমার সংসার ছেড়ে চলে যায়।
সে আমাকে এর আগেও চারবার ডিভোর্সের কাগজ আমার কাছে পাঠিয়েছে। আমার দুটি সন্তানের দিকে তাকিয়ে আমি কোনদিন সেই কাগজে স্বাক্ষর করি নাই। আমি তাকে অনেকবার বুঝিয়ে সংসারে ফিরিয়ে এনেছি। কিন্তু সে কখনো আমার সংসারে সুখী ছিল না বলে দাবি করে। আমি অনেক নির্যাতন সহ্য করেও সংসার টিকিয়ে রাখার চেষ্টা করেছি। কিন্তু এবার সে আমাকে পঞ্চম বারের মতো ডিভোর্সের কাগজ বাড়িতে পাঠিয়েছে। আমি আর তার এ নির্যাতন সহ্য করতে রাজি না। তাই আমি তার পাঠানো ডিভোর্সের কাগজে স্বাক্ষর করে দিয়েছি। আমি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি। আমি চাই আমার সাবেক স্ত্রী সুখে থাকুক। আর আমি যেন আমার দুটি সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে মানুষের মত মানুষ করতে পারি সকলের কাছে দোয়া চাই।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com