1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:২২ অপরাহ্ন

ফরিদগঞ্জে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ সমাবেশ-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ২৪০ টাইম ভিউ

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি: মোঃ এনামুল হক খোকন পাটওয়ারী

চাঁদপুরের ফরিদগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য, দৈনিক মানব জমিন’র প্রতিনিধি আবু হেনা মোস্তফা কামাল এর বালু সন্ত্রাসীদের হাতে হামলার ঘটনার প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাব মিলনায়তনে বুধবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় সংগঠনের সভাপতি  মামুনুর রশিদ পাঠানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদের পরিচালনায় বক্তব্য রাখেন হামলার শিকার সিনিয়র সাংবাদিক আবু হেনা মোস্তফা কামাল, প্রেসক্লাবের সাবেক সভাপতি কামরুজ্জামান, নুরুন্নবী নোমান, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, সিনিয়র সাংবাদিক নাছির পাঠান, সহসভাপতি মো: মহিউদ্দিন, মশিউর রহমান, জাকির হোসেন প্রমুখ।

উল্লেখ্য, কয়েকদিন পূর্বে ফরিদগঞ্জের দক্ষিনাঞ্চলে ডাকাতিয়া নদী থেকে বালি উত্তোলন নিয়ে সংবাদ সংগ্রহে গেলে বালু সন্ত্রাসীদের হামলার শিকার হন ফরিদগঞ্জ উপজেলার দৈনিক মানব জমিন প্রতিনিধি ও দৈনিক চাঁদপুর চাঁদপুর দর্পন অফিস প্রধান আবু হেনা মোস্তফা কামাল। ওই ঘটনায় থানায় বালু সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com