1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
ছাতকে হিফজুল কুরআন মাদ্রাসায় মহিলা শাখার উদ্বোধন-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে উদ্বুদ্ধকরণ এর আওতায় ১০ হাজার সজিনার চারা রোপন কার্যক্রমের উদ্বোধন-গাজীপুর সংবাদ  গজারিয়ায় দেশ রূপান্তরের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন-গাজীপুর সংবাদ  ছাতকে হাফিজ আব্দুল গনি তালুকদার উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরণী ও সংবর্ধনা প্রদান-গাজীপুর সংবাদ  সফট বাইটের ম্যানেজার ফয়সালের রহস্যজনক মৃত্যু মরদেহ উদ্ধার; রুমমেট পলাতক, অর্থ আত্মসাৎ এর অভিযোগ.-গাজীপুর সংবাদ  Ako si vybrať najlepšie prvé online kasíno a využiť bonusy Wino Casino: Your Premium Hub for Internet Gambling Excellence Spinhub Casino: The Gateway to Top-tier Online Gaming Superiority Spinhub Casino: The Gateway to Top-tier Online Gaming Excellence Retrozino Casino: Uw Bestemming voor Retro Speelplezier en Hedendaagse Winsten

স্মার্ট বাউফল উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে পটুয়াখালী ২ এর ভোটারদের দুয়ারে দুয়ারে প্রার্থী ডাঃ জোবায়ের হোসেন (রাসেল)-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪
  • ৩২৩ টাইম ভিউ

মোঃ মামুন হোসাইন।পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে নিজ প্রতীকে ভোট চেয়ে ব্যস্ত সময় পার করছেন প্রার্থী ডাঃ মোঃ জোবায়ের হোসেন(রাসেল)আজ বৃহস্পতিবার ,তার কর্মী-সমর্থকদের নিয়ে নির্বাচনি এলাকায় ঘুরছেন ও যাচ্ছেন ভোটারদের দুয়ারে দুয়ারে। দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি।পটুয়াখালী বাউফল-২ আসনে স্বতন্ত্র প্রার্থী ডা: মোঃ জোবায়ের হোসেন রাসেল এর সমার্থনে বগা লঞ্চঘাট থেকে লিফলেট বিতরণ শুরু করে বাউফল উপজেলার বিভিন্ন স্থানে লিফলেট বিতারন করেন এবং এসময় ভোটারদের সাথে উন্নয়নের প্রতিশ্রুতি দেন ডাঃ জোবায়ের হোসেন রাসেল।

আমি ছাত্র জীবন থেকেই মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত।বর্তমানে আমি পটুয়াখালী জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক জননেত্রী শেখ হাসিনার একজন একনিষ্ঠ কর্মী। তার অপ্রতিরোধ্য উন্নয়নের অগ্রযাত্রা সারা বিশ্বকে তাক লাগিয়েছে আমি মনে করি, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনও (২০২৪) তার অভাবনীয় উন্নয়ন কর্মযজ্ঞের অংশ তাই এই নির্বাচনকে করতে হবে অবাধ, সুষ্ঠু, প্রতিদ্বন্দ্বিতামূলক ও গ্রহণযোগ্য। এ কারনেই জননেত্রী শেখ হাসিনার একজন কর্মী হয়ে সুখে-দুঃখে আপনাদের পাশে থাকার প্রত্যয় নিয়ে পটুয়াখালী-২ আসনে (বাউফল) সংসদ সদস্য পদে টেলিভিশন প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছি ইনশাআল্লাহ। আমি আশাবাদী, বাউফল সংসদীয় আসনে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনের মাধ্যমে কেন্দ্রিক সহিংসতা বন্ধের শুভ সূচনা ঘটবে।

আমি আপনাদের দোয়া, সমর্থন ও ভালোবাসায় সংসদ সদস্য নির্বাচিত হলে এলাকা ও এলাকাবাসীর উন্নয়নে নিম্নোক্ত, পদক্ষেপ সমূহ গ্রহণ করব।

আমার নির্বাচনী এলাকা বাউফলকে তিলোত্তমা এলাকা হিসেবে গড়ে তুলব।

বাউফলে শতভাগ নাগরিক সুবিধা ও অধিকার নিশ্চিত করতে স্থানীয় সরকারের সকল পরিষদ ও প্রশাসনকে জবাবদিহিতার আওতায় আনার চেষ্টা করব।
আমার নির্বাচনী এলাকায় দুর্নীতি, মাদক, সন্ত্রাস কিশোর গ্যাং, ইভটিজিং, দখল ও অহেতুক আইনী হয়রানীসহ সকল অসামাজিক ও অপরাধমূলক কর্মকান্ড নির্মূলে জিরো টলারেন্স নীতি গ্রহণ করব।

স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং এসব খাতে নিয়োগ ও বদলীতে স্বচ্ছতা, শূন্য পদ পুরন এবং অবকাঠামোগত উন্নয়ন সাধনে সর্বোচ্চ ভূমিকা রাখব। বিশেষ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক সমস্ত বিড়ম্বনা দূর করে নাগরিকসেবা নিশ্চিত করব। অসহায় ও গরীব মানুষের চিকিৎসাসেবা নিশ্চিতে বিশেষ পদক্ষেপ গ্রহণ করার পাশাপাশি

বিড়ম্বনা দূর করে উপজেলা হেলথ কমপ্লেক্স ও কমিউনিটি ক্লিনিক গুলোতে চিকিৎসা সেবা নিশ্চিত করব ইনশাআল্লাহ। কৃষিতে বরাদ্দকৃত অর্থ ও পণ্যাদির শতভাগ স্বচ্ছ বন্টন এবং বাজারজাতকরণে উন্নত ব্যবস্থা চালু করব।

বাউফলে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ বিশেষ করে নতুন প্রজন্মকে ফ্রিল্যান্সিং আইসিটিতে (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) দক্ষ জনবল ও উদ্যোক্তা তৈরি, যুবকদের কারিগরি শিক্ষায় দক্ষ হিসেবে গড়ে তুলতে যুব উন্নয়ন অধিদপ্তরকে আধুনিকায়ন সহ এলাকায় একাধিক সরকারি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন এবং কর্মসংস্থান সৃষ্টি
বাস্তবসম্মত উদ্যোগ গ্রহণ করব।
গ্রামীণ অস্বচ্ছল নারী-পুরুষদের কর্মসংস্থান এর জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ এবং কুটির শিল্পের বিস্তার লাভের জন্য বাস্তবসম্মত উদ্যোগ গ্রহণ করব। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সময়োপযোগী পদক্ষেপ গ্রহণের পাশাপাশি অর্থনৈতি পর্যটন শিল্পের প্রসারে লোহালিয়া নদীতে বগা সেতুর দ্রুত বাস্তবায়ন এবং তেতুলিয়া নদীতে কালাইয়া-লালমোহন ব্রিজ নির্মাণের উদ্যোগ গ্রহন করবো।

কোমলমতি শিশু-কিশোরদের বিনোদনের জন্য সরকারি অর্থায়নে আমার নির্বাচনী এলাকার প্রতিটি ইউনিয়নে ও পৌরসভায় একটি করে শিশু পার্ক গড়ে তুলতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করব।

মৃতদেহ সমাহিত করার জন্য সরকারি অর্থায়নে প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় একটি
করে মুসলিম কবরস্থান এবং হিন্দুদের জন্য উপজেলা পর্যায়ে একটি শশ্মান প্রতিষ্ঠা করতে উদ্যোগ গ্রহণ করব।

মসজিদের বিদ্যুৎ বিলসহ ইমাম, মুয়াজ্জিন সহ সকল ধর্মীয় প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের বেতন-ভাতা সরকারি কোষাগার থেকে প্রদানের ব্যবস্থা করব ইনশাআল্লাহ।

প্রাণপ্রিয় বাউফলবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন নিয়ে নান্দনিক, স্বাস্থ্য সমৃদ্ধ, মানবিক ও স্মার্ট বাউফল গড়ে তুলতে চাই। প্রিয় বাউফলবাসী, আগামী ৭ জানুয়ারির (২০২৪) জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের কাছে ‘টেলিভিশন’ প্রতীকে ভোট প্রার্থনা করছি। আপনাদের সকলের সেবা করার সুযোগ চাই।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com